0%

দুই বছরের জন্য ক্লাব জোট মডেলে লিগ! ৪ সেপ্টেম্বর থেকে শুরু আইএসএল, কবে সূচনা ডুরান্ডের?

কীভাবে আইএসএল (ISL) হবে তা ঠিক করবে ক্লাব জোট আর ফেডারেশনকে নিয়ে তৈরি হওয়া নতুন কমিটি। তবে সোমবার জানা গিয়েছিল চার বছরের জন্য ক্লাব জোট পরিচালনায় আইএসএল হতে পারে। কিন্তু মঙ্গলবার ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যানারায়ণ জানিয়েছেন, দুই বছরের জন্য ক্লাব জোট মডেল আইএসএল পরিচালনা করবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে।

তবে পুরো বিষটি চূড়ান্ত জানা যাবে ১৫ জুন। এদিন এম সত্যনারায়ণ বলেন, “আইএসএল ক্লাবগুলোর প্রস্তাবে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। এবং ক্রীড়ামন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। ক্রীড়ামন্ত্রকও এতে সম্মতি দিয়েছে। তাই আমরা ১৫ জুন পুরো বিষয়টি চূড়ান্ত ঘোষণা করব। তবে এর আইনি দিকটিও আমাদের ভালোভাবে খতিয়ে দেখতে হবে। সেই জন্যই এখনও চূড়ান্ত চুক্তি হয়নি। কিছু খুঁটিনাটি বিষয়ে কাজ করা এখনও বাকি আছে। আগামী তিন চারদিনের মধ্যে তা চূড়ান্ত হয়ে যাবে। আইএসএল ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ডুরান্ড কাপ ২৫ জুন থেকে ২৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।”

আইএসএল ক্লাবগুলোর প্রস্তাবে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। এবং ক্রীড়ামন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। ক্রীড়ামন্ত্রকও এতে সম্মতি দিয়েছে। তাই আমরা ১৫ জুন পুরো বিষয়টি চূড়ান্ত ঘোষণা করব।

এই মরশুমে আইএসএল সাত মাস ধরে চলার কথা। দলগুলি ১৪টি হোম ও ১৪টি অ্যাওয়ে ম্যাচ খেলবে। গত মরশুমে শর্ট লিগের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রত্যেকটি দল ১৩ টি করে ম্যাচ খেলেছিল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker