0%

দেবের পায়ে লুটিয়ে পড়লেন ভক্তরা! স্লোগান-করতালিতে মুখর দাঁতন

Entertainment Latest Live News Updates: বিধানসভা নির্বাচনের প্রচারে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মানিক মাইতির সমর্থনে অভিনেতা-সাংসদ দেবের (Dev) উপস্থিতিতে জমে উঠল জনসংযোগ কর্মসূচি। তীব্র গরম উপেক্ষা করেই তিনি মোহপুরের গোমুন্ডা থেকে বোড়াই পর্যন্ত দীর্ঘ রোড শো করেন। তাঁর এই প্রচার ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবের আবহ।

রাস্তার দু’ধারে ভিড় জমায় হাজার হাজার মানুষ, অনেকেই শুধু এক ঝলক দেবকে দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। তাঁর গাড়ি এগোতে থাকলে উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা, শোনা যায় স্লোগান আর করতালির ঢেউ। সাধারণ মানুষের সঙ্গে হাত নেড়ে, হাসিমুখে অভিবাদন জানিয়ে দেবও সাড়া দেন সেই ভালোবাসায়। গোটা প্রচারপর্বে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কয়েকজন কিশোরী ছুটে এসে দেবের পায়ে লুটিয়ে পড়েন।

  • Apr 18, 2026 15:12 IST

    Manisha Koirala: রাজনীতির পরিবার থেকে বলিউডে সাফল্যে উজ্জ্বল মনীষা কৈরালা

    বলি অভিনেত্রী মনীষা কৈরালা নেপালি রাজনীতিতে সুপরিচিত কৈরালা পরিবারে জন্মগ্রহণ করেন। মনীষা প্রকাশ কৈরালা ও সুষমা কৈরালা কন্যা এবং নেপালের ২২তম প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনী। কর্মজীবনে কৈরালা তিনটি ফিল্মফেয়ার পুরস্কার, একটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ ও একটি স্ক্রিন পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন।

  • Apr 18, 2026 13:41 IST

    Shaheen Bhatt Engaged: বলিউডে খুশির খবর, বাগদান সারলেন শাহিন ভাট

    বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের দিদি, লেখিকা ও মানসিক স্বাস্থ্য সচেতনতার কর্মী শাহিন ভাট এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। দীর্ঘদিনের সঙ্গী, ফিটনেস কোচ ও প্রাক্তন সাঁতারু ইশান মেহরার সঙ্গে তাঁর বাগদানের খবর প্রকাশ্যে এসেছে। ১৭ এপ্রিল নিজেই ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করে এই সুখবর জানান শাহিন। 

  • Apr 18, 2026 12:59 IST

    Hera Pheri 3 Update: চুক্তি বিতর্কে আটকে ‘হেরা ফেরি ৩’

    বলিউড অভিনেতা অক্ষয় কুমার বর্তমানে তাঁর নতুন ছবি ‘ভূত বাংলা’-র প্রচারে ব্যস্ত। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকদের সবচেয়ে বড় অপেক্ষা ছিল ‘হেরা ফেরি ৩’-এ অক্ষয়ের সঙ্গে সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালকে আবার একসঙ্গে দেখার। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়ে দিয়েছেন, আপাতত এই ছবির কাজ হচ্ছে না।

  • Apr 18, 2026 11:53 IST

    Raj Chakraborty: ‘খেলা শুরু হয়ে গেছে’, ব্যারাকপুরে হাই ভোল্টেজ লড়াই রাজের

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ব্যারাকপুর কেন্দ্রের রাজনৈতিক লড়াই জমে উঠেছে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। প্রচারের ময়দানে নেমে রাজ চক্রবর্তী নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আক্রমণ শানিয়েছেন বিরোধীদের বিরুদ্ধে। তিনি বলেন, “খেলা অনেক আগেই শুরু হয়ে গেছে। ভোটের দিন আমরা আর নতুন করে খেলতে নামব না। আমরা আগেই খেলার প্রস্তুতি সেরে ফেলেছি। ভোটের দিন শুধু গোল করার পালা, ওভার বাউন্ডারি মারার দিন।”

  • Apr 18, 2026 11:10 IST

    Akshay Kumar: নতুন ধারায় কাজ করতে চান অক্ষয় কুমার!

    অক্ষয় কুমার সম্প্রতি ইউটিউব চ্যানেলে সাংবাদিক শুভঙ্কর মিশ্রর সঙ্গে আলাপচারিতায় জানান, নতুন প্রজন্মের নির্মাতা যেমন আদিত্য ধর ও সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী। তিনি বলেন,“যদি ওঁরা মনে করেন আমি তাঁদের ছবির জন্য উপযুক্ত, তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে গল্প ও চরিত্র আমারও ভালো লাগতে হবে। আমি বিশেষ করে একটা অ্যাকশন ছবি করতে চাই।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker