0%

১৪ জুন লাস্ট ডেট, AADHAAR CARD-এ এই কাজ না করলেই চরম ভোগান্তি

নয়া দিল্লি: আধার কার্ডের গুরুত্ব কতটা, তা নতুন করে বোঝানোর দরকার নেই। যে কোনও সরকারি কাজেই আধার কার্ডের (Aadhaar Card) প্রয়োজন পড়ে। তবে সম্প্রতি আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI) আধার কার্ড নিয়ে বড়  নির্দেশ দিয়েছে। আপনি যদি আধার কার্ডে এই কাজ না করেন, তাহলে বড় সমস্যায় পড়তে পারেন।

আধার আপডেট-

যদি আপনার আধার কার্ড বিগত ১০ বছরে আপডেট না করেন, তাহলে এখনই তা আপডেট করুন। ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া আধার কার্ড আপডেটের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে। এখন যদি কেউ আধার কার্ড আপডেট করেন, তাহলে কোনও চার্জ বা ফি দিতে হবে না।

তবে এই অফারের মেয়াদ সীমিত। আগামী ১৪ জুন পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে। তারপর যদি কেউ আধার কার্ড আপডেট করতে চান, তাহলে নির্দিষ্ট ফি দিতে হবে।

কেন আধার আপডেট করা জরুরি?

আধারের নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে আধার আপডেট করা জরুরি। ১০ বছর দীর্ঘ সময়। এই সময়ের মধ্যে অনেকেরই নাম-ঠিকানা বদলে যায়। তাই ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক।

আধার কার্ড আপডেট না থাকলে কী হবে?

যদি আধার কার্ড আপডেট না থাকে, তাহলে সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা পেতে সমস্যা হতে পারে।

ব্যাঙ্কের কেওয়াইসি (KYC)-তে সমস্যা হতে পারে।

কীভাবে বাড়ি বসে আধার কার্ড আপডেট করবেন?

  • প্রথমেই ইউআইডিএআই (UIDAI)-র অফিসিয়াল ওয়েবসাইট বা মাইআধার  (myAadhaar) অ্যাপে যেতে হবে।
  • তারপর আধার নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করতে হবে।
  • এরপরে ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করুন।
  • সেখানে নিজের নাম, জন্মতারিখ, ঠিকানা যাচাই করুন।
  • পরিচয় প্রমাণপত্র ও ঠিকানার প্রমাণের জন্য ভোটার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ডের মতো তথ্য আপলোড করুন।
  • তারপরে সাবমিট করুন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker