0%

ধূমপান ছেড়েছেন মেলোনি, ঘড়ি হারিয়েছেন ম্যাক্রোঁ, সাইকেল পেলেন ট্রাম্প! জি৭ মঞ্চে রাষ্ট্রনেতাদের গোপন কথা ‘ফাঁস’

ধূমপান ছেড়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ঘড়ি হারিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বাইক উপহার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের জি৭ মঞ্চে ‘ফাঁস’ হল রাষ্ট্রনেতাদের একাধিক গোপন কথা।

মঙ্গলবার জি৭ সম্মেলন শুরু হওয়ার আগে একে অপরের সঙ্গে আলাপচারিতায় দেখা যায় রাষ্ট্রনেতাদের। সেখানে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের সঙ্গে কথোপকথনে মেলোনিকে বলেন, “ঘুম কাটাতে আমাকে তিন কাপ কফি খেতে হয়েছে।” তখন ফ্রেডরিখ তাঁকে জিজ্ঞাসা করেন, কফির সঙ্গে তাঁর সিগারেটের প্রয়োজন হয়েছিল কি না? উত্তরে ইটালির প্রধানমন্ত্রী জানান, তিনি এক মাস আগে ধূমপান ছেড়ে দিয়েছেন। এর সূত্র ধরেই ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তাকে জিজ্ঞেস করেন, তিনি ধূমপান করেন কি না। উত্তরে কোস্তা জানান, তাঁর ধূমপান ছাড়ার ২১ বছর পার হয়ে গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

জি৭ সম্মেলনে (G7 Summit) গ্রিনল্যান্ড প্রসঙ্গ তুলতেও দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টকে তিনি বলেন, “আপনি বুঝেছেন?” এরপর কিছুক্ষণ থেমে তাঁর সংযোজন, “গ্রিনল্যান্ড।” কিন্তু তারা ঠিক কী বিষয়ে কথা বলছিলেন, তা জানা যায়নি। এবারের জি৭ সম্মলনে উপস্থিত নেতাদের সাইকেল উপহার দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। ট্রাম্পও সেই সাইকেল পেয়েছেন। সেই প্রসঙ্গওটিও উত্থাপিত হয়েছে সম্মেলনে।

অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের একটি কথোপকথন প্রকাশ্যে এসেছে। জানা যায়, কিছুক্ষণের জন্য ম্যাক্রোঁর হাতে ঘড়ি ছিল না।মধ্যাহ্নভোজের পর তিনি সম্ভবত ঘড়িটি ফেলে এসেছিলেন কোথাও। কানাডার প্রধানমন্ত্রী বিষয়টি সবার নজরে আনেন। বলেন, “ম্যাক্রোঁ ঘড়ি হারিয়ে ফেলেছেন। এখন এটি আমাদের কাছে।” সেই সময় গম্ভীর সুরে ট্রাম্প বলেন, “ওটা আমাকে উপহার হিসাবে দিয়ে দিন।” মার্কিন প্রেসিডেন্টের কথায় হেসে ফেলেন সকলে।

আরও পড়ুন:

Fifa World Cup 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker