0%

নেতাদের উপর একের পর এক ডিম-হামলা, শেষমেশ আদালতে গড়াল বিতর্ক! মামলায় জুড়ল কুণাল ঘোষের নাম

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে রাজ্যে একের পর এক রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটছে। কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনও আবার কুণাল ঘোষ। এই ধরনের ঘটনা কেন বারবার হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে এবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

ডিম-কাণ্ডে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা

আইনজীবী অতীন্দ্র চৌধুরী কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। মামলায় তৃণমূল নেতা কুণাল ঘোষের নামও রাখা হয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

মামলাকারীর বক্তব্য, প্রকাশ্যে রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধিদের উপর বারবার ডিম ছোড়ার মতো ঘটনা ঘটছে। এর পিছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা দরকার। তাই পুরো বিষয়টির বিচারবিভাগীয় তদন্তের আবেদন জানানো হয়েছে। শুধু তদন্ত নয়, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্যও আদালতের (Calcutta High Court) হস্তক্ষেপ চাওয়া হয়েছে। পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা আরও জোরদার করার আবেদন করা হয়েছে।

এই ডিম-কাণ্ড নিয়ে রাজ্যে আলোচনা শুরু হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘটনাকে ঘিরে। সোনারপুরে একটি কর্মসূচিতে গিয়ে তিনি বিক্ষোভের মুখে পড়েন। সেই সময় তাঁর দিকে ডিম ছোড়া হয়েছিল বলে অভিযোগ ওঠে।

তারপর আরও কয়েকজন নেতা একই ধরনের ঘটনার শিকার হন। সম্প্রতি কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষকে লক্ষ্য করেও ডিম ছোড়া হয়। ওই ঘটনায় একজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

Calcutta High Court questions speaker role in WB assembly opposition leader selection

আরও পড়ুনঃ কুণালের উপর ডিম হামলার পরই বড় পদক্ষেপ! মমতার কালীঘাটের বাড়িতে বসল নতুন নিরাপত্তা ব্যবস্থা

একের পর এক এমন ঘটনা সামনে আসতেই বিষয়টি আদালতে পৌঁছেছে। এখন হাই কোর্ট (Calcutta High Court) এই বিষয়ে কী নির্দেশ দেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker