0%

ফের বিপদে উত্তরবঙ্গ! ভারী বৃষ্টিতে পাহাড়ে ধসের আশঙ্কা, আর কী পূর্বাভাস?

সপ্তাহ খানেক ধরে টানা বৃষ্টির পর একটু রেহাই মিলেছিল উত্তরবঙ্গের। তখন আবার তাপমাত্রা বৃদ্ধির জেরে হাসফাঁস দশা হয়েছিল পাহাড়বাসীর। কিন্তু ফের বৃষ্টির ভ্রূকূটি উত্তরের পার্বত্য এলাকায়। ভারী বর্ষণ পাহাড়ে ধসের আশঙ্কা, নদীগুলি ফুলেফেঁপে উঠে বিপদসীমার বাইরে চলে যেতে পারে জলস্তর। এমনই ভয়ের পূর্বাভাস শোনাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সপ্তাহান্তে ভাসতে পারে শহর কলকাতা। আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, একটি নিম্নচাপ ছত্রিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে। আপাতত অবস্থান দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন পূর্ব ছত্রিশগড় এলাকায়। ক্রমশ উত্তরপশ্চিম দিকে মধ্যপ্রদেশের দিকে এগোবে। এর প্রভাবে সপ্তাহভর বঙ্গে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে আজ অতি বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker