বান্দ্রায় কোটি কোটি টাকার বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

বলিউড অভিনেতা ও প্রযোজক জন আব্রাহাম (John Abraham) মুম্বইয়ে তাঁর রিয়েল এস্টেট বিনিয়োগ আরও বাড়ালেন। অভিনেতা সম্প্রতি বান্দ্রা ওয়েস্টের সেন্ট মার্টিন রোডে অবস্থিত একটি বিলাসবহুল ফ্রিহোল্ড বাংলো ৮৪ কোটি টাকায় কিনেছেন। ১৪ জুলাই সম্পত্তি কেনাবেচার এই চুক্তি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়েছে। ডিভিট্রে পরিবারের সদস্যদের কাছ থেকে কনভেয়েন্স ডিডের মাধ্যমে বাংলোটির মালিকানা গ্রহণ করেছেন তিনি।
মুম্বইয়ের অন্যতম অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত বান্দ্রা ওয়েস্টে স্বাধীন ফ্রিহোল্ড জমি ও বাংলোর চাহিদা দীর্ঘদিন ধরেই অত্যন্ত বেশি। সেই প্রেক্ষিতেই জনের এই বিনিয়োগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে, শহরের প্রাইম লোকেশনে স্বাধীন বাংলোর চাহিদা ও মূল্য ভবিষ্যতেও ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, এটি গত কয়েক বছরের মধ্যে জন আব্রাহামের দ্বিতীয় বড় সম্পত্তি ক্রয়। এর আগে ২০২৩ সালের শেষ দিকে তিনি খার এলাকায় একটি বাংলো কিনেছিলেন। সেই সম্পত্তি কেনার জন্য প্রায় ৪.২৪ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছিল বলে জানা যায়।
অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই রিয়েল এস্টেটে বিনিয়োগ করে আসছেন জন আব্রাহাম। বান্দ্রা ওয়েস্টের এই নতুন বাংলো কেনার মাধ্যমে তাঁর বিলাসবহুল সম্পত্তির তালিকায় আরও একটি উল্লেখযোগ্য সংযোজন হল।
Jul 22, 2026 19:22 IST
দেবী পার্বতীর শক্তিরূপে পাপিয়া অধিকারী, ‘নবদুর্গা’ ঘিরে বাড়ছে উন্মাদনা
টলিউডের পরিচিত মুখ, অভিনেত্রী তথা বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী এবার দর্শকদের সামনে একেবারে ভিন্ন রূপে ধরা দিতে চলেছেন। দীর্ঘ অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে দেখা গেলেও এবার তিনি অভিনয় করেছেন পৌরাণিক কাহিনিভিত্তিক বাংলা ছবি ‘নবদুর্গা’-য়। সত্যব্রত পরিচালিত এবং ‘কৃষ্টি ক্রিয়েশন’-এর প্রযোজনায় তৈরি এই ছবিতে দেবী পার্বতীর ঐশ্বরিক শক্তির প্রতীকী রূপকে কেন্দ্র করেই গড়ে উঠেছে গল্প। আগামী ২৪ জুলাই কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
Jul 22, 2026 18:21 IST
‘চন্দু চ্যাম্পিয়ন’-এর জন্য জাতীয় পুরস্কার, সাফল্যের পর ঈশ্বরের শরণে কার্তিক
জাতীয় পুরস্কারের মঞ্চে প্রথমবারের মতো সেরা অভিনেতার সম্মান জিতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি এই সম্মান অর্জন করেছেন। মালয়ালম অভিনেতা মাম্মুট্টির সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কার্তিক। তবে এই বড় সাফল্য উদযাপন করতে কোনও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, বরং ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার পথই বেছে নিলেন অভিনেতা।
Jul 22, 2026 16:00 IST
কোটি টাকার মালিক আমির, ভাই হায়দার অনাহারে বস্তির আঁধারে! প্রাক্তন স্বামীর করুণ পরিণতি নিয়ে মুখ খুললেন ইভা
এক ভাইয়ের নাম, খ্যাতি আর বিপুল সম্পত্তি সারা বিশ্বজুড়ে! আর অন্য ভাই মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিন কাটাচ্ছেন চালের ঘরে, দু’বেলা খুঁটে খেতেও করছেন অনেক লড়াই! তিনি আর কেউ নন, মেগাস্টার আমির খানের (aamir khan) সৎ ভাই হায়দার আলী খান। সম্প্রতি তাঁর প্রাক্তন স্ত্রী ও অভিনেত্রী ইভা গ্রোভার (eva grover) তুলে ধরেছেন এই সম্পর্কের পেছনের করুণ গল্প
Jul 22, 2026 14:36 IST
Shekhar Suman: ‘কখনও বলেননি এখানে ছোঁবেন না’, রেখার পেশাদারিত্বে মুগ্ধ শেখর সুমন
বলিউডে শেখরের প্রথম ছবিতেই নায়িকা ছিলেন রেখা। সেই সময় রেখা ছিলেন ইন্ডাস্ট্রির অন্যতম বড় তারকা, আর শেখর সুমন ছিলেন একেবারে নবাগত। তবু সেটে কোনওদিনও স্টারডমের দূরত্ব তৈরি হতে দেননি রেখা, বরং নতুন অভিনেতাকে স্বাচ্ছন্দ্যেই রেখেছিলেন। শুধু তাই নয়, ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়েও তাঁর পেশাদারিত্ব আজও ভুলতে পারেন না শেখর।
Jul 22, 2026 13:33 IST
‘শারীরিক, মানসিক, বাস্তব—সব দিক থেকেই কঠিন’, অস্ত্রোপচারের পর কী লিখলেন অমিতাভ?
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে নিয়ে ফের উদ্বেগ ছড়িয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে। কারণ, সম্প্রতি নিজের ব্যক্তিগত ব্লগে তিনি জানিয়েছেন, কয়েক দিন আগে তাঁকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর তিনি বাড়ি ফিরেছেন ঠিকই, কিন্তু এখনই পুরোপুরি সুস্থ নন। বরং বাড়িতে ফেরার পরই শুরু হয়েছে তাঁর জীবনের সবচেয়ে কঠিন পুনর্বাসনের পর্ব বলে জানিয়েছেন অভিনেতা।
Jul 22, 2026 12:42 IST
একসময় বাসভর্তি তারকা, এ বছর প্রায় শূন্য! একুশে জুলাইয়ে টলিউডের অনুপস্থিতি! মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে কোথায় তারকারা?
যতদিন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, ততদিন তার ডাককে ফিরিয়ে দিতে পারেননি কেউই। কেউ সাদা পোশাক পড়ে গিয়েছেন, কেউ আবার কালো পোশাক পড়ে গিয়েছে। কিন্তু উপস্থিত থেকেছেন টলিউডের নানান অভিনেতা অভিনেত্রীরা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী থেকে শুরু করে, দলকে সমর্থনকারী অনেক অভিনেতা-অভিনেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একুশে জুলাই এর মঞ্চে আসতেন। আর আজ, তাদের টিকি খুঁজে পাওয়া গেল না। একসময় বাস ভর্তি করে তারা আসতেন, দিদির অনুষ্ঠানে। এখন টলিউডের কেউ তার পাশে নেই।
Jul 22, 2026 11:26 IST
ফিরছে জনপ্রিয় টক শো ‘জিনা ইসি কা নাম হ্যায়’, ফারুক শেখের জায়গায় সঞ্চালকের আসনে আর মাধবন
Jul 22, 2026 09:52 IST
Riddhi Sen: জন্তর মন্তরের আন্দোলনে ঋদ্ধি সেনের সরব পোস্ট, ‘প্রশ্ন করলেই লাঠি, এ কেমন গণতন্ত্র?’
দিল্লির জন্তর মন্তরে গত কয়েক সপ্তাহ ধরে শিক্ষাব্যবস্থায় অনিয়ম, বিশেষ করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়া ও যুবসমাজ। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরলেও প্রশাসনের তরফে সেই দাবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সোমবার সংসদ অভিযানের ডাক ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানীতে। এই আবহেই সরব হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি অভিনেতা ঋদ্ধি সেন।
Jul 22, 2026 08:54 IST
Arijit Singh: প্লেব্যাকে প্রত্যাবর্তন, ইমরান হাশমির স্মৃতির সফরে অরিজিৎ সিংয়ের জাদু, মুক্তি পেল ‘ইয়ে আওয়ারাপন’
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। মুক্তি পেল ‘আওয়ারাপন ২’-এর বহুল প্রতীক্ষিত গান ‘ইয়ে আওয়ারাপন’, আর সেই সঙ্গে প্লেব্যাক গানে ফিরলেন অরিজিৎ সিং। কয়েক মাস আগে বলিউডে প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় এই গায়ক। তাই তাঁর কণ্ঠে নতুন গান প্রকাশের খবর ছড়াতেই উচ্ছ্বাসে ভেসে যান অনুরাগীরা। গানটি প্রকাশের পর সেই উন্মাদনা যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে।



