0%

‘বাবার শেখানো মূল্যবোধই জীবনের শক্তি’, বাবা দিবসে আবেগে ভাসালেন প্রসেনজিৎ

“সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়, কিন্তু বাবার ভালোবাসা কখনও বদলায় না”- এই কথাতেই যেন ধরা পড়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) মনের গভীর অনুভূতি। বাবা দিবস (Fathers Day 2026) উপলক্ষে তাঁর এই বার্তা শুধুমাত্র একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নয়, বরং বাবা ও সন্তানের সম্পর্কের এক অনন্য ব্যাখ্যা।

প্রতি বছরের জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস। এই বিশেষ দিনে অনেকেই তাঁদের বাবাকে স্মরণ করে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই তালিকায় শামিল হয়ে প্রসেনজিৎ তাঁর বাবা ও ছেলের সঙ্গে একটি আবেগঘন ছবি শেয়ার করে এবং নিজের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষার কথা তুলে ধরলেন।

ছবির সঙ্গে তিনি লিখেছেন “সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়, কিন্তু বাবার ভালোবাসা কখনও বদলায় না।আমার নিজের জীবনে আমার বাপি আমাকে যে মূল্যবোধ, শৃঙ্খলা আর মানুষের প্রতি সম্মান করতে শিখিয়েছেন, তা আজও আমার পথচলার শক্তি।আজ আমি নিজেও একজন বাবা। তাই বুঝতে পারি, সন্তানের জন্য একজন বাবার ভালোবাসা, উদ্বেগ আর নিঃস্বার্থ ত্যাগ কতটা গভীর। এই বিশেষ দিনে আমার বাপিকে জানাই অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর পৃথিবীর সকল বাবাদের জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা।”

আরও পড়ুন: ‘সন্তানকে এড়িয়ে যাওয়া যায় না’, প্রসেনজিতের তিন বিয়ে ও মেয়ের সঙ্গে দূরত্ব নিয়ে মুখ খুললেন পল্লবী

অভিনেতার  এই বক্তব্যে একদিকে যেমন রয়েছে তাঁর নিজের বাবার প্রতি অগাধ শ্রদ্ধা, তেমনই ফুটে উঠেছে একজন বাবার দায়িত্ব ও অনুভূতির উপলব্ধি। সময়ের সঙ্গে জীবনের অনেক কিছু বদলে গেলেও বাবার ভালোবাসা যে একই রকম থেকে যায়, এই চিরন্তন সত্যই তিনি আবার মনে করিয়ে দিয়েছেন।

প্রসেনজিতের এই আবেগঘন পোস্ট শুধু ব্যক্তিগত অনুভূতির প্রকাশ নয়, বরং প্রতিটি মানুষের জীবনে বাবার গুরুত্ব কতটা গভীর, তারই প্রতিফলন।

আরও পড়ুন: অক্ষয় ও শিল্পার যোগাভ্যাসে জমল আন্তর্জাতিক যোগ দিবস

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker