0%

বিনা টিকিটে যাত্রা রুখতে ধরপাকড়, ১৩৪৭ যাত্রীর থেকে আদায় লক্ষাধিক টাকা!

বাংলাহান্ট ডেস্ক : টিকিট ছাড়া যাত্রী ধরপাকড়ে বড় সাফল্য রেলের (Indian Railways)। বিনা টিকিটে ট্রেনে চড়লেই কড়া শাস্তি। তবুও কিছু যাত্রীর বিরুদ্ধে ওঠে বিনা টিকিটে সফর করার অভিযোগ। এবার মালদহ ডিভিশনে বিশেষ অভিযানে ধরা পড়ল শতাধিক যাত্রী। রেলের রাজস্ব সুরক্ষা এবং যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ অভিযান চালায় পূর্ব রেলের মালদহ ডিভিশন।

বিনা টিকিটে যাত্রা আটকাতে অভিযান রেলের (Indian Railways)

সম্প্রতি মালদহ ডিভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেনে এই বিশেষ টিকিট চেকিং অভিযান চালানো হয়। টিকিটবিহীন ও অনিয়মিত যাত্রা রুখতেই এই কড়া পদক্ষেপ রেলের। বাণিজ্যিক বিভাগের কর্মীদের সঙ্গে সমন্বয় রেখে আরপিএফ এর সহায়তায় চলে তল্লাশি।

কত জরিমানা আদায়: দু দফার এই অভিযানে ধরা পড়ে মোট ১৩৪৭ জন টিকিটবিহীন যাত্রী। এর মধ্যে একটি অভিযানে ৬০৮ টি মামলা ধরা পড়েছে। সেখানে জরিমানা হিসেবে আদায় হয়েছে ৫ লক্ষ ৫২ হাজার ১৬৫ টাকা। অন্য একটি অভিযানে ধরা পড়ে মোট ৭৩৯ টি মামলা, যেখানে আদায় হয়েছে ৬ লক্ষ ৮ হাজার ৯৫৫ টাকা। দু দফার অভিযানে প্রায় ১১ লক্ষ টাকার বেশি আদায় করে রেকর্ড গড়েছে মালদহ ডিভিশন (Indian Railways)।

আরও পড়ুন : অপেক্ষার অবসান, মাসে মাসে ঢুকবে ৩০০০ টাকা, এই তারিখ থেকেই শুরু অন্নপূর্ণা যোজনার আবেদন

কোন কোন ট্রেনে অভিযান: জানা যাচ্ছে, ভাগলপুর-কিউল সেকশন সহ মালদহ ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনে চালানো হয় ধরপাকড়। এর মধ্যে ছিল ভাগলপুর-মুজাফফরপুর জনসেবা এক্সপ্রেস, বিক্রমশীলা এক্সপ্রেস, মালদা-কিউল ইন্টারসিটি এক্সপ্রেস, ভাগলপুর-সুরাট সুপারফাস্ট এক্সপ্রেস, রাজেন্দ্র নগর টার্মিনাল ইন্টারসিটি এক্সপ্রেস, আঙ্গা এক্সপ্রেস এর মতো বহু ট্রেন।

আরও পড়ুন : আগে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেলের তরফে যাত্রীদের বৈধ টিকিট কেটে যাত্রা করার আবেদন জানানো হয়েছে। এতে অযথা জরিমানা এবং ভোগান্তির মুখে পড়তে হবে না যাত্রীদের।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker