ব্যান্ডেলে চরম উত্তেজনা! রেলের উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে রাস্তায় মীনাক্ষী

সৌগত রায়, হুগলি: গত কয়েকদিন আগে পূর্ব রেলের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে যে আগামী ২৭ মে মধ্যে ব্যান্ডেল স্টেশন চত্বর সম্পূর্ণভাবে খালি করে দিতে হবে উঠে যেতে হবে বসবাসকারী স্থানীয় মানুষজনদের। তারই প্রতিবাদে দফায় দফায় ব্যান্ডেল স্টেশনে এলাকার মানুষজনদের বিক্ষোভ চলেই যাচ্ছে। সোমবার সকালে সিআইটিইওর পক্ষ থেকে এক প্রতিবাদী জনসভার আয়োজন করা হয় ব্যান্ডেল স্টেশন চত্বরে। প্রতিবাদী জনসভায় বক্তব্য রাখেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি।
বক্তব্য রাখতে গিয়ে মিনাক্ষী মুখার্জি বলেন, “আগে পুনর্বাসন করুন তারপর উচ্ছেদ করবেন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না।” প্রতিবাদী জনসভার শেষ হবার পরেই মিছিল করে যাবার সময় পুলিশ প্রশাসন তাদেরকে আটকে দেয়। বেশ কয়েক ঘন্টা পুলিশ প্রশাসনের সঙ্গে বাগদি দণ্ডায় জড়িয়ে পড়েন মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন আমাদের কর্মীরা বাড়ি যাবে যারা সাধারণ মানুষ আজকে এই সভাতে এসেছিলেন তারা বাড়ি ফিরবেন। তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিন। এরপরেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কোন মিছিল করা যাবে না মিছিল করতে গেলে প্রশাসনের অনুমতি আনতে হবে। এরপরেই দফায় দফায় পুলিশের সঙ্গে ঝামেলার ও বাবি দন্ডায় জড়িয়ে পড়েন এলাকার মানুষজনেরা ও মীনাক্ষী মুখার্জি।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মীনাক্ষী মুখার্জিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মীনাক্ষী মুখার্জীকে সরিয়ে নিয়ে যাবার পরেও বহু স্থানীয় বাসিন্দাদের রাস্তার উপরেই আটকে রাখে পুলিশ প্রশাসন। তারপরে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে সকল মানুষদের সেখান থেকে যেতে দেওয়া হয়।



