0%

ভারত বিদ্বেষই ভরসা! টিম ইন্ডিয়াকে একে-৪৭ দেখানো তারকাকে নতুন অধিনায়ক করল পাকিস্তান

ফের নতুন অধিনায়ক পাকিস্তানে। ঘাড়ধাক্কা দেওয়া হল সলমন আলি আঘাকে। এই নিয়ে গত ৫ বছরে ৬ অধিনায়ক পাকিস্তানের টি-টোয়েন্টি দলে। এবার নতুন অধিনায়ক হলেন সাহিবজাদা ফারহান। যিনি আবার ভারত বিদ্বেষের জন্য বেশি পরিচিত। এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ‘একে-৪৭’ সেলিব্রেশন করে চর্চায় এসেছিলেন সাহিবজাদা। দুর্দশা কাটাতে তাঁকে দায়িত্ব দিয়েছে পাকিস্তান।

৯ অক্টোবর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ আছে পাকিস্তানের। সেই দলে জায়গা হয়নি সলমনের। মাঝে শোনা গিয়েছিল, শাদাব খানকে নতুন অধিনায়ক করা হতে পারে। তিনি আগে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে শেষমেশ বেছে নেওয়া হল সাহিবজাদাকে। সদ্য এশিয়ান গেমসে পাক দলের অধিনায়ক ছিলেন তিনি। সেখানে ফাইনালে উঠে ভারতের কাছেই হারতে হয়।

এর আগে এশিয়া কাপে মহা বিতর্কে জড়িয়ে ছিলেন সাহিবজাদা। সুপার ফোরের ম্যাচে হাফসেঞ্চুরির পর ব্যাটকে কাঁধে নিয়ে আকাশে বন্দুক ছোড়ার ভঙ্গি করেন। পহেলগাঁও জঙ্গিহানার ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছেন পাক ব্যাটার ফারহান, এমনটাই বলছে নেটদুনিয়া। আর তার যুক্তি হিসেবে ফারহান বলেছেন, পাকিস্তানের পাখতুন গোষ্ঠী নাকি এভাবেই আনন্দ-উৎসব উদযাপন করে। এহেন সেলিব্রেশনের জন্য আইসিসি শাস্তিও দেয়।

সেই সাহিবজাদাকে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে। এই নিয়ে গত পাঁচবছরে ৬ জনকে অধিনায়ক করল পাকিস্তান। বাবর আজম, কাসিম আক্রম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, মহম্মদ রিজওয়ান, সলমনরা দায়িত্ব সামলেছেন। সলমন পাকিস্তানকে ৫০টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। কোথাও সাফল্য পাননি। প্রতিবার হারতে হয়েছে ভারতের বিরুদ্ধেও। এর মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের মাঝপথ থেকে দেশে পাঠিয়ে দেওয়া হয় সলমনকে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker