0%

‘মধ্যযুগীয় বর্বরতা’, প্রতিবাদের জেরে নাবালিকার সামনেই মাকে বিবস্ত্র করে মারধর? পটাশপুর কাণ্ডে ফুঁসে উঠলেন সুকান্ত

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের রাজনৈতিক উত্তেজনা চরমে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এক মহিলাকে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। নিজের টুইটার (X) অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে তিনি ঘটনাকে ‘মধ্যযুগীয় বর্বরতা’ বলে মন্তব্য করেছেন।

কী বলেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)?

বিজেপি নেতা সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) তাঁর পোস্টে দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের শাসনকালে পশ্চিমবঙ্গে প্রতিদিনই আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি ঘটছে। তাঁর অভিযোগ, রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ তৈরি হয়েছে, যা গভীর উদ্বেগের বিষয়।

অভিযোগ অনুযায়ী, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকায় ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের আওতায় অপরিকল্পিতভাবে ঢালাই রাস্তা নির্মাণের প্রতিবাদ করেছিলেন এক মহিলা। সেই প্রতিবাদের জেরেই প্রতিবেশীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, ওই মহিলাকে তাঁর নাবালিকা কন্যার সামনেই হাত-পা বেঁধে কার্যত বিবস্ত্র করে মারধর করা হয়।

ঘটনাটি নিয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) প্রশ্ন তুলেছেন রাজ্যে আইনের শাসন আদৌ বজায় আছে কি না, তা নিয়ে। তাঁর বক্তব্য, এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তা হলে তা শুধু মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ই নয়, বরং প্রশাসনের ভূমিকা নিয়েও বড় প্রশ্ন তুলে দেয়।

BJP's former president Sukanta criticizes the Left Front over the alliance

আরও পড়ুনঃ ‘বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে…’, মুকুলের প্রয়াণে আবেগঘন বার্তা মুখ্যমন্ত্রীর

এই ঘটনায় সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দোষীদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker