0%

মাত্র ১ টাকায় রিচার্জের সুবিধা দিচ্ছে BSNL, আনলিমিটেড কলিং থেকে ফ্রি ডেটা-সব পাবেন!

নয়া দিল্লি: এখন ৫০০-৬০০ টাকার নীচে রিচার্জ হয় না বললেই চলে! সেখানেই একটা খবর চাউর হয়েছে। মাত্র এক টাকায় মোবাইল রিচার্জ করা যাবে। তাতে ফোন যেমন করা যাবে, তেমনই মেসেজের সুবিধাও পাওয়া যাবে। এই অফার দিচ্ছে বিএসএনএল (BSNL)। সত্যিই কি তাই?

কী কী সুবিধা পাওয়া যাবে?

অবিশ্বাস্য অফার দিচ্ছে বিএসএনএল। মাত্র এক টাকায় রিচার্জের সুবিধা দিচ্ছে। এক টাকার রিচার্জ বলে কিন্তু সুযোগ-সুবিধা কম পাওয়া যাবে, এমন নয়।

  • এই এক টাকার রিচার্জে ৩০ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।
  • আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে।
  • দৈনিক ২ জিবি করে ডেটা পাওয়া যাবে। অর্থাৎ এক মাসে ৬০ জিবি ডেটা পাবেন।
  • থাকবে দৈনিক ১০০টি এসএমএসের সুবিধাও।

সবাই করতে পাবেন এক টাকার রিচার্জ?

আসল চমক লুকিয়ে আছে এখানেই। এই রিচার্জ প্ল্যান সবার জন্য নয়। এটা কোনও টপ-আপ রিচার্জ নয়। শুধুমাত্র নতুন গ্রাহক যারা, তারাই এই সুবিধা পাবেন। ফার্স্ট রিচার্জ কুপন হিসাবে এক টাকার রিচার্জ করা যাবে। অর্থাৎ যারা নতুন বিএসএনএলের সিম কার্ড নেবেন, তারাই এই রিচার্জ করতে পারবেন। যদি কারোর বিএসএনএলের সিম আগে থেকেই থাকে, তারা এই সুবিধা পাবেন না।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker