মাসে কড়কড়ে ৩০০০, সবাই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার? কারা বাদ যাবেন? জানাল রাজ্য সরকার

বাংলা হান্ট ডেস্কঃ পয়লা জুন থেকে কার্যকর হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurnar Bhandar) প্রকল্প, সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। একইসাথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ঘোষণা, “কোনও সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না।” মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, “প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না। তবে প্রতিক্ষেত্রে স্বচ্ছতা আনা হবে।”
অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurnar Bhandar) খুঁটিনাটি
তৃণমূল সরকারের আমলে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি ছিল লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পেতেন আর্থিক সহায়তা। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১৭০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১৫০০ টাকা করে পাচ্ছিলেন। ভোটের আগে
প্রচারে বিজেপি বলেছিল ক্ষমতায় এলে দ্বিগুন করা হবে লক্ষ্মীর ভাণ্ডার।
বিজেপি তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় এলে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার বদলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় পাবেন ৩০০০ টাকা করে। এবার বিজেপি সরকার গড়তেই প্রতিশ্রুতি পূরণের পথে এগোচ্ছে। রাজ্য সরকার তরফে সিদ্ধান্ত, ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করা হবে।
১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে শুরু করবে ৩ হাজার টাকা। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও স্পষ্ট করে দেন, “কোনও মৃত ব্যক্তি প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি কোনও ‘অভারতীয়’কেও সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়া হবে না।”
অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে বলেছেন, “সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেওয়ার আগে, ১ জুন…মুখ্যমন্ত্রী বলেছেন, ১ জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।”

আরও পড়ুন: ইসলামাবাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন! পাকিস্তানের ঘাঁটিতে ছিল ইরানের যুদ্ধবিমান? প্রকাশ্যে আমেরিকান রিপোর্ট
মন্ত্রীর সংযোজন, “টাকা দেওয়ার আগে আমরা একটা অ্যানালিসিস করতে চাই, যাদের যাদের নাম কাটা গেছে তাঁরা যদি কেউ পান তাহলে তো তাঁদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন, তাঁর পাওয়ার কথা নয়। যিনি আমাদের দেশের নাগরিক নন, তাঁর পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসিটা হবে, যাদের যাদের নাম কাটা গেছে তাঁদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। তাঁদের নাম বাদ যাবে।”



