মিষ্টি হাসির অ্যালেক্স কোথায় গেল? নমিনেশনেই ‘রুদ্ররূপ’, বিগ বসের ঘরে তুমুল অশান্তি!

বিগবসের (Bigg Boss Bangla 2026) ঘরে ১ সপ্তাহ কাটার পরই জমে গিয়েছে খেলা। ফাঁস হচ্ছে মুখোশের আড়ালে থাকা আসল মুখ। ১৫ চেনা প্রতিযোগীর ভিড়ে মাঝে মাঝেই ভাঙা বাংলা, মিষ্টি হাসি আর সুন্দর ফ্যাশন সেন্স দিয়ে যিনি ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি অভিনেত্রী আলেকজান্দ্রা টেলর (Alexandra Taylor)। আইরিশ অ্যালেক্স ‘বিদেশিনী’ হলেও ভালোবেসেছেন কলকাতাকে, বিগ বসে এসে তিনি সেটাই জানিয়েছিলেন। বিগ বসের ঘরেও সবার সঙ্গে হাসি খুশিতে থাকা মেয়েটি কিন্তু আলাদা ভাবেই চোখে পড়েছিলেন। কিন্তু নমিনেশন পর্বে এসে ঘুরে গেল খেলা, এ কোন অ্যালেক্সকে পেলেন দর্শক ?
আরও পড়ুন: মডেলিং, রোডিজ পেরিয়ে বিগ বস, রাজবীর দে-র গ্ল্যামার সফর জানেন?
আইরিশ হয়েও ভাঙা বাংলায় নিজের মনের ভাব বোঝাতে চেয়েছেন অ্যালেক্স, তার এই চেষ্টাকে সাধুবাদ জানিয়েছে বিগ বস নিজেও। বিদেশিনী হয়েও বাংলা ভাষার প্রতি তার ভালোবাসা মন টেনেছে, তবে ভাষাগত বৈপরীত্যের কারণেই অনেকের সঙ্গে খাপ খাওয়াতে পারেননি অ্যালেক্সও, বুঝতে পারেননি টাস্ক। বিগ বসকে তিনি জানিয়েছিলেন সবাইকেই তার ভালো লাগছে। কিন্তু নমিনেশন পর্বে দেখা গেল অন্য ছবি, নন্দিনী তাকে বোঝে না, এই অভিমান বদলে গেল এলিমিনেশন নমিনেশনে। শুধু তাই নয়, এতদিনের মিষ্টি মেয়েটি নমিনেশনে এসেই একেবারে রুদ্ররূপ ধারণ করলেন। সৃজলা তাকে নমিনেট করতেই ফুঁসে উঠলেন অ্যালেক্স। কমিউনিকেশনের অভাব, ব্যবহারিক সমস্যাকে সামনে রেখে ভাঙা বাংলা আর ইংরেজিতে চড়ল সুর।
আরও পড়ুন: বন্ধুত্ব গেল চুলোয়, বিগ বসে মুখ-মুখোশ ফাঁস! ৬ জনের কপালে ঝুলছে খাঁড়া, কে পড়বেন বাদ?
সৃজলা অ্যালেক্সকে নমিনেট করতেই, অ্যালেক্স বলে বসলেন , ‘তুমি আমার ড্রেস পরেছিলে, এখানে একজন নাগিন আছে যে তোমাকে বিভ্রান্ত করলে’। ড্রেস নিয়ে খোঁটা দিতেই পাল্টা দিলেন সৃজলাও, সাহায্য করে তারপর বড়াই করার কারণে জ্বলে উঠলেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য ‘আমি ভিখারি নই’, অনেকের থেকেই ড্রেস সংক্রান্ত সাহায্য নিয়েছিলেন সৃজলা সেকথাও বললেন। বাক-বিতন্ডায় জড়িয়ে অ্যালেক্সের রূপ দেখে অনেকেই তখন স্তম্ভিত। ভরত কল তাকে শান্ত করলেন কোনওমতে। মিষ্টি মেয়ে অ্যালেক্স যে এবার মূল প্রতিযোগিতায় এন্ট্রি নিলেন তা তার আচরণ থেকেই আজ স্পষ্ট হয়ে গেল।
আরও পড়ুন: বাদশার সঙ্গে বিচ্ছেদের পর বিগ বসে ইশা, ‘রাখি পরিয়ে দেব’, নতুন সম্পর্ক নিয়ে কেন এতটা স্পষ্ট অভিনেত্রী?
তবে এই সপ্তাহে বিগ বস-এর বাড়িতে নমিনেটেড হয়েছেন জয়িতা, সৃজলা, দীপেন্দু, ভরত, দুর্নিবার ও আলেকজান্দ্রা টেলর। এই ৬ জনের মধ্যে এই সপ্তাহে কে যাবেন বিগ বসের বাড়ির একেবারে বাইরে আর দর্শক কাকে ঘরের মধ্যে রাখবেন আর কাকে ঘরছাড়া করবেন না , তা জানার জন্য শনিবারের অপেক্ষা করতে হবে। দর্শকের জন্য খুলে গিয়েছে ভোটিং প্রক্রিয়া, তারাই বাছবেন যোগ্য-অযোগ্য। এইদিনই জানা যাবে কে বিগ বস-এর ঘরে ইন আর কে আউট হবেন।
আরও পড়ুন: ওপরে কোলাকুলি, নিচে ‘খুনো-খুনি’! এটাই কি বাংলার নতুন ‘রাজনৈতিক সৌজন্য’?



