0%

মুসলিম যুবকের বাবা হিন্দু! যাচাই না করেই ‘ক্লিনচিট’ আধিকারিকের, নালিশ জানিয়ে দিল্লিতে রিপোর্ট সিইও দফতরের

বাংলা হান্ট ডেস্ক:বাংলায় শেষ হয়নি এখনও এসআইআর-এর (SIR) প্রক্রিয়া। তারই মধ্যে মাথাচাড়া দিয়ে উঠল নতুন বিতর্ক। দেখা গেল এক মুসলিম যুবকের বাবার নামের জায়গায় হিন্দু ব্যক্তির নাম নথিভুক্ত এবং কোনও জোরালো নথি ছাড়াই তাতে সম্মতি দান করেছে সহকারি নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা এইআরও (AERO)।

এসআইআর-এর (SIR) প্রক্রিয়ায় নতুন বিতর্ক

শুনানি পর্ব শেষ হয়ে গেছে, নথি যাচাইয়ের কাজও প্রায় শেষের পথে আর তখনই আসছে এই ধরনের অভিযোগ। দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় এক ভোটারের নাম শেখ রইস আলি। অথচ তার বাবার নামের জায়গায় লেখা রয়েছে ভুবন চন্দ্র বেরা আর এই ভুবন চন্দ্র বেরাকে নিজের বাবা দেখিয়ে লিংক করিয়েছে রইস আলি। সেটা আপলোডও করেছেন এইআরও। নিয়ম অনুযায়ী এক্ষেত্রে ধর্ম পরিবর্তনের শংসা পত্র বা আইনি হলফ নামা খতিয়ে দেখা বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট এইআরও কোনও পরীক্ষা ছাড়াই সেই তথ্যে গ্রিন সিগন্যাল দিয়েছেন।

রোল অবজারভারদের সুপার চেকিং এ এই গরমিল ধরা পড়াতে নড়েচড়ে বসেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক-এর দপ্তর। তারা জাতীয় নির্বাচন কমিশনের কাছে শীঘ্রই রিপোর্ট পাঠাচ্ছে। কি করে এত বড় একটা অসংগতি সরকারি আধিকারিক এড়িয়ে গেলেন সে নিয়ে উঠছে প্রশ্ন। বিজেপির অভিযোগ, শাসক দলের মদতে আধিকারিকরা এমন ইচ্ছাকৃত ভুল করছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, আধিকারিকদের ভয় দেখিয়ে নিরপেক্ষ কাজে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন:বিজ্ঞাপনের আড়ালে ঢাকা জীর্ণ কুঁড়েঘর! ‘বাংলার বাড়ি’ থেকে ব্রাত্য বাঁকুড়ার ১৩টি শবর গ্রাম

এই ঘটনায় সিইওর দপ্তরের প্রশ্ন প্রয়োজনীয় যাচাই ছাড়া কীভাবে এই ধরনের সংবেদনশীল লিংক এর অনুমোদন দেওয়া হলো। বাংলায় এসআইআর প্রক্রিয়ায় ইআরও এবং এইআরওদের ভূমিকা নিয়ে অনেকবারই প্রশ্ন উঠেছে। এবার রোল অবজারভারদের চেকিং-এ এই রকম বিষয় ধরা পরল।

আরও পড়ুন:চন্দননগর মহকুমা হাসপাতালে শুরু হলো সান্ধ্য ওপিডি পরিষেবা, রোগীদের জন্য বড় সুবিধা

Muslim youth's father is Hindu! Official gives 'clean chit' in sir without verification

২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। তার আগে এই ধরনের বিভ্রাট নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং আধিকারিকদের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন তুলল। নির্বাচন কমিশন এক্ষেত্রে কি পদক্ষেপ নেয় সেদিকে পাখির চোখ সকলের।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker