0%

মেঘ কাটলেই কাঞ্চনজঙ্ঘা, কাছেই নেওড়া ভ্যালি, গরমের ছুটিতে ঘুরে আসুন এই পাহাড়ি গ্রামে

বাংলাহান্ট ডেস্ক : মাঝে কিছুদিনের জন্য ঠাণ্ডা আবহাওয়া থাকলেও এখন আবার গরম পড়তে শুরু করেছে। এদিকে স্কুলে স্কুলে গরমের ছুটিও পড়ে গিয়েছে। এইসময় অনেকেই ঘুরতে (Travel) যান বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। এক্ষেত্রে অনেকেরই প্রথম পছন্দ উত্তরবঙ্গ।

নিরিবিলি শান্তিতে ঘোরার (Travel) জায়গা এই গ্রাম

হাতে সময় এবং বাজেট কম, অথচ পাহাড়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলে উত্তরবঙ্গের প্ল্যানিং করেন অনেকেই। এবার গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য আপনার গন্তব্য হতে পারে কালিম্পং এর এক নিরিবিলি পাহাড়ি গ্রাম।

Travel destination at this hill village in North Bengal

কী কী দেখবেন: পাহাড়ের কোলে, পাইন বন ঘেঁষে কালিম্পং এর এক ছোট্ট পাহাড়ি গ্রাম তেন্দ্রাবং। কোনও শান্ত, সুন্দর পাহাড়ি গ্রামে কয়েকদিন নিশ্চিন্তে ছুটি (Travel) কাটাতে চাইলে তেন্দ্রাবং একেবারে আদর্শ। জীবন এখানে সরল, ধীর। সকালে মেঘ সরলে দেখা যায় সবুজ পাহাড়। আর ভাগ্য সদয় হলে দেখা পেতে পারেন কাঞ্চনজঙ্ঘারও।

আরও পড়ুন : মাত্র ৩০ মিনিটেই ‘অ্যাকশন’, রহস্য ফাঁস করে বড় ঘোষণা পূর্ব রেলের

কীভাবে যাবেন এখানে: পাহাড়ি গ্রামের মানুষের সহজ সাধারণ জীবনযাত্রা, রঙবেরঙের অর্কিড, প্রজাপতি দেখতে দেখতে মন ভালো হয়ে যাবে। যাদের পাখির শখ, তারা সঙ্গে দূরবীন রাখতে ভুলবেন না। বার্ড ওয়াচিং এর জন্য খুবই ভালো জায়গা তেন্দ্রাবং। তাছাড়া এই গ্রামের কাছেই রয়েছে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানও।

আরও পড়ুন : এক ধাক্কায় দাম বৃদ্ধি পেট্রোল ডিজেলের, আজ ১ লিটার তেল কিনতে কত খরচ হবে কলকাতায়?

কালিম্পং থেকে মাত্র ২৩ কিমি দূরে তেন্দ্রাবং। সরাসরি এনজেপি থেকেও গাড়ি করে আসা যায়। আবার শেয়ার গাড়ি বা বাসে কালিম্পং পর্যন্ত এসে গাড়ি ভাড়া করে যাওয়া যায় তেন্দ্রাবং। এখানে থাকার জন্য রয়েছে হোমস্টে। আতিথেয়তার কোনও অভাব হবে না সেখানে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker