0%

যাতায়াত হবে আরও সহজ, শিয়ালদা লাইনে বাড়ছে ট্রেন পরিষেবার পরিধি

সবদিক নিউজ: কলকাতার সঙ্গে মুর্শিদাবাদে রেল কানেকশন ও যাত্রী সুবিধা উন্নত করতে বড় সিদ্ধান্ত নিল শিয়ালদহ ডিভিশন। কারণ তিনটি মেমু ট্রেনের রুট বৃদ্ধি করল রেলওয়ে (Indian Railways)। আগে এই মেমো ট্রেনগুলোর কাশিমবাজার স্টেশন পর্যন্ত চলাচল করতো। জেনে নিন কোন কোন ট্রেনের রুট বৃদ্ধি করা হলো সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Indian Railways)।

নিত্যযাত্রীদের স্বস্তি, শিয়ালদা শাখায় বাড়ছে ট্রেনের রুট (Indian Railways)

জানা যায়, ৬৩০৪২ আজিমগঞ্জ – বহরমপুর কোর্ট মেমু (পূর্বে কাশিমবাজার পর্যন্ত চলাচল করত) আজিমগঞ্জ থেকে বর্তমান সময়সূচি অনুযায়ী সকাল ০৬:৫৫ টায় ছাড়বে এবং ০৭:২০ টায় বহরমপুর কোর্ট পৌঁছাবে(Indian Railways)।

Indian Railways routes are expanding on the Sealdah section পশ্চিমবঙ্গ দিবসেই রাজ্যে নতুন ট্রেনের সূচনা, কোন কোন স্টেশনকে জুড়বে এই পরিষেবা

পাশাপাশি ফিরতি পথে ৬৩০৪১ বহরমপুর কোর্ট – আজিমগঞ্জ মেমু বহরমপুর কোর্ট থেকে ০৭:৩৫ টায় ছাড়বে এবং ০৮:০২ টায় আজিমগঞ্জ পৌঁছাবে।

৬৩০৪৬ আজিমগঞ্জ – বহরমপুর কোর্ট মেমু (পূর্বে কাশিমবাজার পর্যন্ত চলাচল করত) আজিমগঞ্জ থেকে ১৯:৫০ টায় ছাড়বে এবং ২০:১৫ টায় বহরমপুর কোর্ট পৌঁছাবে।

ফিরতি যাত্রায় ৬৩০৪৫ বহরমপুর কোর্ট – আজিমগঞ্জ মেমু বহরমপুর কোর্ট থেকে ২০:৫৩ টায় ছাড়বে এবং ২১:২০ টায় আজিমগঞ্জ পৌঁছাবে ।

৬৩০৫৮ আজিমগঞ্জ – বহরমপুর কোর্ট মেমু (পূর্বে কাশিমবাজার পর্যন্ত চলাচল করত) আজিমগঞ্জ থেকে ২১:৩০ টায় ছাড়বে এবং ২১:৫৭ টায় বহরমপুর কোর্ট পৌঁছাবে। ফিরতি যাত্রায় ৬৩০৫৭ বহরমপুর কোর্ট – আজিমগঞ্জ মেমু বহরমপুর কোর্ট থেকে ২২:১২ টায় ছাড়বে এবং ২২:৩৯ টায় আজিমগঞ্জ পৌঁছাবে (Indian Railways)। এই ট্রেনগুলি সম্প্রসারিত হওয়ার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা কিছুটা হলে উন্নত হলো বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker