0%

যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?

প্রায় তিন মাস পেরিয়ে গিয়েছে। সংঘর্ষবিরতি হলেও ফের শুরু হয়েছে ইরান-আমেরিকা যুদ্ধ। কিন্তু যুদ্ধের ধাক্কায় বেসামাল তেহরান। টান পড়েছে অস্ত্র ভাণ্ডারে। শুক্রবার এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এহেন দাবির পরই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার হার স্বীকার করতে চলেছে ইরান?

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের সামরিক পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে আমেরিকা। তাদের যে অস্ত্র মজুত রয়েছে, তাতে খুব অল্প পরিমাণ ক্ষেপণাস্ত্রই অবশিষ্ট রয়েছে। শতাংশের হিসাবে ২১ থেকে ২২ শতাংশ। আমরা যখন অভিযান শুরু করেছিলাম, তখন এই সংখ্যাটা অনেক বেশি ছিল।” তিনি আরও বলেন, “ইরানের বেশিরভাগ অস্ত্র এবং ড্রোনই কারখানাই ধ্বংস করে দিয়েছে মার্কিন সেনা। তবে কিছু ড্রোন এখনও তাদের কাছে রয়েছে।”

আরও পড়ুন:

এদিকে ইরান যুদ্ধে নিজভূমেই ‘কোণঠাসা’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয়েছে প্রস্তাব। তাৎপর্যপূর্ণভাবে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন তাঁরই দলের নেতারা। যুদ্ধ বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২১৫টি। আর বিপক্ষে ২০৮টি। বিশেষজ্ঞদের মতে, এর ফলে সামরিক অভিযান নিয়ে জোর ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে যুদ্ধ যে তাঁর ‘গলার কাঁটা’ হয়ে গিয়েছে তাতে সন্দেহ নেই।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker