0%

রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপে রোনাল্ডো, ঘোষিত ২৬ জনের দল, কতটা শক্তিশালী এবারের পর্তুগাল?

তাঁর বয়স ৪১। যে বয়সে বেশিরভাগ ফুটবলার বুটজোড়া তুলে রেখে অবসর যাপন করেন, সেই বয়সে এসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আরও একবার দেশের জন্য বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন। এই নিয়ে ষষ্টবার বিশ্বকাপ ফুটবলের মঞ্চ মাতাবেন সিআর সেভেন। মঙ্গলবার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। তাতে প্রত্যাশিতভাবেই নাম রয়েছে রোনাল্ডোর।

এর আগে আর কোনও পুরুষ ফুটবলার ছ’বার বিশ্বকাপে খেলেননি। তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো এই নিয়ে ষষ্টবার বিশ্বকাপে নামছেন তিনি। ২০০২ সাল থেকে লাগাতার বিশ্বমঞ্চ মাতিয়ে আসছেন সিআর সেভেন। তবে এ বছর রোনাল্ডোর পাশাপাশি আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি এবং মেক্সিকোর গুলিয়ার্মো ওচোয়াও ষষ্টবারের জন্য বিশ্বকাপের মঞ্চে নামবেন।

রোনাল্ডোর পাশাপাশি ২৬ সদস্যের বিশ্বকাপ দলে নিজেদের হাতে থাকা প্রায় সব সেরা ফুটবলারকেই সুযোগ দিয়েছে পর্তুগাল। রক্ষণে সেমেদো, গেইগা, দালোত-দের মতো নামী ও অভিজ্ঞ মুখ রয়েছেন। আক্রমণভাগে রয়েছেন নেভেস, ব্রুনো ফার্নান্ডেস, বার্নার্ডো সিলভা, জোয়াও ফেলিক্সরা। এবং অবশ্যই রয়েছেন রোনাল্ডো নিজে। কোচ রবার্টো মার্টিনেজ এবার যে দল সাজিয়েছেন, তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে সেই দল বিশ্বকাপের অন্যতম সেরা।

২৬ সদস্যের পর্তুগাল দল:

গোলরক্ষক:
দিয়েগো কোস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।
রক্ষণভাগ:
দিয়েগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও ক্যানসেলো, নুনো মেন্দেস, গনজালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো, ও ম্যাথিউস নুনেস।
মাঝমাঠ ও আক্রমণভাগ:
রুবেন নেভেস, সামুয়েল কোস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্ডেস, বার্নার্ডো সিলভা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গঞ্জালো গেদেস ও গঞ্জালো র‍্যামস।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker