0%

হরিশ মুখার্জি রোডের অট্টালিকা থেকে কালীঘাট মোড়ের বহুতল, অভিষেকের সম্পত্তির ‘বৈধতা’ সন্ধানে নোটিশ

বাংলাহান্ট ডেস্ক : মোট ২১ টি সম্পত্তির প্ল্যান জমা করার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এই নির্দেশ দিয়েছে কলকাতা পুরনিগম। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিষেকের বিপুল সম্পত্তির খতিয়ান তুলে ধরেন। তারপরেই নড়েচড়ে বসতে দেখা গেল পৌরসভাকে। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে নোটিশ দিয়ে অনুমতি এবং নির্মাণের সঙ্গতি যাচাইয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিষেকের (Abhishek Banerjee) কাছে নোটিশ কলকাতা পুরসভার

অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস এর সঙ্গে সম্পর্কিত যে কটি সম্পত্তি রয়েছে তার নথি চাওয়ার পাশাপাশি ৯ নম্বর বোরো অফিস থেকে সব কটি সম্পত্তিতে নোটিশ গিয়েছে। প্রশ্ন উঠছে, এতগুলি সম্পত্তি কি বৈধ? কলকাতা পুরনিগম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বিল্ডিং বিভাগের আইনের ৪০১ ধারায় দেওয়া হয়েছে এই নোটিশ। নথি জমা দেওয়ার জন্য ১০ থেকে ১৫ দিনের সময়ও দেওয়া হয়েছে।

Calcutta Corporation gave notice to Abhishek Banerjee

অভিষেককে কটাক্ষ মুখ্যমন্ত্রীর: উল্লেখ্য, গত রবিবারই অভিষেকের সম্পত্তির খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুরসভার তথ্য অনুযায়ী, লিপস অ্যান্ড বাউন্ডসের ২৪ টি প্রপার্টি রয়েছে কলকাতায়। আমতলায় প্রাসাদোপম অফিস। তৃণমূল সাংসদের কোন কোন সম্পত্তিতে নোটিশ গিয়েছে তার সম্পূর্ণ তালিকা সামনে না আসলেও পুরনিগম সূত্রে খবর, হরিশ মুখার্জি রোডের বাড়িতে, কালীঘাট মোড়ের একটি বহুতলে গিয়েছে নোটিশ।

আরও পড়ুন : পেট্রোল-দুধের পর এবার দামি পাউরুটিও, কত টাকা বাড়ল প্যাকেট প্রতি

ব়্যাডারে লিপস অ্যান্ড বাউন্ডস: প্রসঙ্গত, ২০০৯ সালে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানি তৈরি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২০১৪ সালে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সময় সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন তিনি। সে সময় অভিষেকের বাবা, মা এবং স্ত্রী ছিলেন ওই সংস্থার ডিরেক্টর পদে আর অভিষেক ছিলেন সিইও।

আরও পড়ুন : গ্রেফতারির আশঙ্কা অভিষেকের! তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের ‘যুবরাজ’

পরবর্তীতে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উঠে আসে লিপস অ্যান্ড বাউন্ডসের নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে পড়ে অভিষেকের সংস্থা। আর এবার রাজ্যে পালাবদলের পর খোদ অভিষেক চলে এলেন ব়্যাডারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker