0%

ফলতায় না লড়ে পালিয়ে গেলেন জাহাঙ্গির খান! তৃণমূলের নয়া প্রার্থী কে হচ্ছেন?

বাংলা হান্ট ডেস্কঃ ডায়মন্ড হারবারের ফলতায় পুনর্নির্বাচন রয়েছে বৃহস্পতিবার (Falta Assembly Election)। রবিবার গণনা। এরই মধ্যে মঙ্গলবার প্রচারের শেষ দিনে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান (Tmc leader jahangir khan)। ডায়মন্ড হারবার মডেলে খোদ ‘অভিষেকের লোক’ যেভাবে ভোটের আগেই ময়দান ছেড়ে পালালেন তা কার্যত আরও বড় ধাক্কা হয়ে দাঁড়াল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কাছে।

ফলতায় প্রার্থীর পিছু হটায় অস্বস্তি বাড়ল তৃণমূলের | Trinamool Congress

অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা ফলতার প্রার্থী জাহাঙ্গির খান জানিয়েছেন, ফলতার উন্নয়নের স্বার্থেই তিনি সরে দাঁড়াচ্ছেন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন। বলেন, “ফলতার উন্নয়নের জন্য, ফলতার সাধারণ মানুষের স্বার্থের জন্য আগামী ২১ মে পুনর্নিবাচন থেকে নিজেকে সরিয়ে দিলাম।” এবার প্রশ্ন উঠছে তাহলে তৃণমূলের হয়ে কে লড়বেন এই কেন্দ্রে?

আসলে জাহাঙ্গির সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেও, আইনি পরিভাষায় এই ঘোষণার কোনও সাংবিধানিক মূল্য নেই। নির্বাচন কমিশন বলছে, এ ভাবে সরে দাঁড়ানো যায় না। যেহেতু নাম তুলে নেওয়ার সময় পেরিয়ে গিয়েছে তাই ইভিএম এ নাম থাকবে জাহাঙ্গীরের।

Falta Assembly Election

ইভিএম মেশিনে তৃণমূল কংগ্রেসের লোগোও থাকবে এবং সেখানে থাকবে জাহাঙ্গিরের নামই। প্রার্থীদের নাম তুলে নেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়ে থাকে। ভারতীয় নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী, স্ক্রুটিনির পর নাম প্রত্যাহারের একটি নির্দিষ্ট দিন ও সময় দেওয়া হয়ে থাকে। সেই সময়সীমা পেরিয়ে গেলে কোনো প্রার্থীর নিজের নাম আইনিভাবে প্রত্যাহারের সুযোগ থাকে না।

আরও পড়ুন: অভিষেক, সোনা পাপ্পু, জাভেদ খানের সম্পত্তির খতিয়ান প্রকাশ্যে! কড়া ‘দাওয়াই’ দিতে ময়দানে শুভেন্দু সরকার

ফলতায় মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময় বহু আগেই পেরিয়ে গেছে। শেষমুহূর্তে এসে ব্যালট পেপার ও ইভিএম প্যানেলও চূড়ান্ত হয়ে গেছে, তাই ভোটের দিন ইভিএম-এ জাহাঙ্গির খানের নামই থাকবে তৃণমূলের প্রতীকের পাশাপাশি। এবার প্রার্থী এভাবে ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার প্রভাব ভোটবাক্সে কতটা পড়বে সেটাই দেখার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker