0%

রেস্তরাঁর মতো পোলাও এবার বাড়িতেই, সময় লাগবে মাত্র ১০ মিনিট

বাংলা হান্ট ডেস্ক: পোলাও রান্নার কথা বললেই অনেক সময় মনে হয় ঘন্টার পর ঘন্টা রান্নাঘরেই থাকতে হবে। তবে আজ আপনাদের সঙ্গে এমন এক ধরনের পোলাও রান্না করার ট্রিকস বলব। যেখানে আপনি মাত্র হাতের ১০ থেকে ১৫ মিনিট সময় নিলেই বানিয়ে ফেলতে পারবেন একেবারেই ঝরঝরে পোলাও। কিভাবে বানাবেন তার পদ্ধতি জেনে নিন (Cooking Tips)।

ভাত নয়, ১০ মিনিটে বানান ঝরঝরে পোলাও (Cooking Tips)

১) প্রেশার কুকার ব্যবহার করে মাত্র দশ মিনিটে একদম ঝরঝরে পোলাও বানানো সম্ভব। এর জন্য প্রথমে বাসমতী বা গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে অন্তত ১৫ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে (Cooking Tips)।

Cooking Tips make neat pulao in 10 minutes

আরও পড়ুন: দার্জিলিং নয়, এবার ঘুরে আসুন মিরিকের কাছে বংকুলুং—প্রকৃতিপ্রেমীদের নতুন ঠিকানা

২)একটি ছাঁকনির সাহায্যে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন চালে যেন একটুও জল অবশিষ্ট না থাকে, কারণ জল থাকলে পোলাও ঝরঝরে হতে চায় না। এরপর চালের সঙ্গে অল্প ঘি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।

৩) গ্যাসে প্রেশার কুকার বসিয়ে পরিমাণমতো ঘি বা সাদা তেল গরম করে নিতে হবে। তেল গরম হলে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা এবং কাজু-কিশমিশ দিয়ে হালকা নাড়াচাড়া করুন।

৪) চালটি কুকারে দেওয়ার পর মাঝারি আঁচে অন্তত তিন থেকে চার মিনিট খুব সাবধানে ভাজতে হবে। চাল হালকা ভাজা হলে পোলাও অনেক বেশি ঝরঝরে হয়।

৫) প্রেশার কুকারে পোলাও রান্নার ক্ষেত্রে জলের পরিমান হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কুকারের ঢাকনা বন্ধ করার পর গ্যাসের আঁচ বাড়িয়ে দিন এবং মাত্র একটি সিটি পড়ার অপেক্ষা করুন। প্রথম সিটি পড়ার সঙ্গে সঙ্গেই গ্যাসের আঁচ পুরোপুরি বন্ধ করে দিতে হবে। তারপর কিছুক্ষণ দমে রেখে দিন। এবার গরম গরম পরিবেশন করুন (Cooking Tips)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker