রেহাই পাবে না শত্রুরা! ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হচ্ছে INS মালভান, চমকে দেবে এই যুদ্ধজাহাজের ক্ষমতা

সবদিক নিউজ: বর্তমান সময়ে ভারত ক্রমাগত তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির দিকে নজর দিচ্ছে। যার লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। এই আবহেই একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় নৌবাহিনী তাদের নতুন যুদ্ধজাহাজ INS মালভানের (INS Malvan) আনুষ্ঠানিক প্রতীক (Crest) উন্মোচন করেছে। এই প্রতীকটিতে বিশেষভাবে ‘বাঘনখ’ চিহ্নটি ফুটিয়ে তোলা হয়েছে। যা সাহস, ক্ষিপ্রতা এবং শত্রুর বিরুদ্ধে নির্ভুল আঘাত হানার প্রতীক। ওই প্রতীকে থাকা সমুদ্রের ঢেউগুলি যুদ্ধজাহাজটির সর্বক্ষণ সতর্ক থাকার এবং ভারতের (India) সামুদ্রিক সীমান্ত রক্ষায় নীরবে কিন্তু কার্যকর পদক্ষেপ গ্রহণের সক্ষমতার প্রতীক হিসাবে বিবেচিত হচ্ছে।
ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হচ্ছে INS মালভান (INS Malvan):
জানিয়ে রাখি যে, INS মালভান আগামী ২২ জুলাই ভারতীয় নৌবহরে যুক্ত হবে। এটি ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অধীনে কোচিন শিপইয়ার্ড লিমিটেড (CSL) দ্বারা নির্মিত দ্বিতীয় মাহে ক্লাসের অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্র্যাফট (ASW-SWC)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই যুদ্ধজাহাজটিতে ৮০ শতাংশেরও বেশি দেশীয় সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

মোট ১৬ টি জাহাজ নির্মাণ করা হচ্ছে: উল্লেখ্য যে, এই জাহাজটি ভারতীয় নৌবাহিনীর ১৬ টি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্র্যাফট প্রজেক্টের (ASW-SWC) অংশ। যার অধীনে মোট ১৬ টি জাহাজ নির্মাণ করা হচ্ছে। এগুলির মধ্যে ৮টি জাহাজ কোচিন শিপইয়ার্ড লিমিটেড (CSL) এবং ৮ টি জাহাজ কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) নির্মাণ করছে।
নিরাপত্তা জোরদার করবে: INS মালভান ভারতীয় নৌবাহিনীর উপকূলীয় নিরাপত্তা জোরদার করবে। বিশেষ করে সেইসব অগভীর এলাকায় যেখানে বড় যুদ্ধজাহাজ সহজে চলাচল করতে পারে না সেইসব জায়গায় অনায়াসে পৌঁছে যাবে এটি। এছাড়াও, নিঃশব্দে শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত করে দ্রুত ও মারাত্মক আক্রমণ চালানোর ক্ষমতা রয়েছে INS মালভানের।
উৎকণ্ঠার অবসান ঘটিয়ে প্রায় ৪৮ ঘণ্টা পর বাড়ি ফিরলেন রাইফেল শুটার দময়ন্তী! কোথায় ছিলেন তিনি?
রয়েছ একাধিক দুর্ধর্ষ বৈশিষ্ট্য: INS মালভান অগভীর জলে শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত ও ধ্বংস করার জন্য বিশেষভাবে নির্মিত। মূলত, অত্যাধুনিক সোনারের সাহায্যে এটি জলের নিচে লুকিয়ে থাকা সাবমেরিন দ্রুত শনাক্ত করতে পারে। এছাড়াও, শত্রুপক্ষের সাবমেরিনের বিরুদ্ধে নির্ভুল আঘাত হানার জন্য টর্পেডো এবং অন্যান্য ডুবোজাহাজ-বিরোধী অস্ত্রে সজ্জিত রয়েছ INS মালভান। অগভীর জল ও উপকূলীয় এলাকায় দ্রুত অভিযান পরিচালনায় সক্ষম এই যুদ্ধজাহাজ প্রয়োজনে সমুদ্র মাইন পেতে শত্রুর কার্যকলাপ প্রতিহত করতে পারে।
Airtel-এর গ্রাহকদের জন্য বড় খবর! বন্ধ হল এই জনপ্রিয় রিচার্জ প্ল্যান, এবার করতে হবে কত খরচ?
ক্লোজ রেঞ্জ এয়ার ডিফেন্স: INS মালভান স্বল্প দূরত্ব থেকে আসা আকাশপথে হুমকি এবং ড্রোন থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম। এই যুদ্ধ জাহাজটির বেশিরভাগ সরঞ্জাম ও সিস্টেম ভারতেই তৈরি করা হয়েছে। যা এর রক্ষণাবেক্ষণ ও পরিচালনাকে আরও কার্যকর করে তুলবে। সামগ্রিকভাবে INS মালভান সামুদ্রিক নজরদারি থেকে শুরু করে উপকূলীয় নিরাপত্তা, এসকর্ট মিশন এবং সার্চ ও রেসকিউ মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।




