0%

শাহরুখ, অমিতাভকে নিয়ে কাজ করতে নারাজ বলিউডের এই পরিচালক! জানেন কে?

বলিউডে কাজ করছেন, অথচ বড় তারকার সঙ্গে কাজ করার ইচ্ছে নেই এমন কথা সচরাচর কোনও পরিচালকের মুখে শোনা যায় না। কিন্তু পরিচালক সুদীপ শর্মা সোজাসাপটা জানালেন, তিনি শাহরুখ খান কিংবা অমিতাভ বচ্চনকে নিয়ে একেবারেই কাজ করতে চান না। যেখানে অনেক পরিচালকদের জীবনে স্বপ্ন থাকে জীবনে একবার হলেও কিং খান, বিগ বির সঙ্গে কাজ করার, সেখানে কী এমন কারণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক? নিজেই জানালেন কারণ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুদীপ বললেন, “এটা ভীষণ বড় দায়িত্ব। আমি অকারণে সেই চাপ নিতে চাই না।” তিনি জানান, তিনি চলচ্চিত্রজগতে এসেছেন কোনও নির্দিষ্ট তারকার সঙ্গে কাজ করার স্বপ্ন নিয়ে নয়, নিজের গল্প বলার তাগিদে। তাঁর কথায়, বড় তারকা মানেই বাড়তি প্রত্যাশা, দর্শকের প্রতিক্রিয়া নিয়ে বাড়তি ভাবনা, আর তারকা-পরিচয়ের প্রভাব। এই সবকিছু মাথায় নিয়ে কাজ করা তাঁকে অস্বস্তিতে ফেলে। “আমি চাই না ভাবতে, কে কীভাবে নেবে বা খ্যাতির প্রভাব গল্পকে বদলে দেবে কিনা,”— স্পষ্ট জানিয়েছেন তিনি।

OTT প্ল্যাটফর্মে তাঁর কাজ ইতিমধ্যেই বিশেষ পরিচিতি পেয়েছে। তাঁর নির্মিত ‘পাতাললোক’ একাধিক পুরস্কার জিতেছে বেশ পছন্দও করেছেন দর্শকরা। ২০২৫ সালের ১৭ জানুয়ারি সিরিজটির দ্বিতীয় অধ্যায় প্রকাশ পায়। একইভাবে পাঞ্জাবি থ্রিলার ‘কোহরা’–র দ্বিতীয় অধ্যায়ও ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। প্রথম অধ্যায়েই এটি বহু মনোনয়ন পেয়েছিল পুরস্কার মঞ্চে।

তাঁর বড়পর্দায় পথচলা শুরু হয় ‘NH10’ ছবির মাধ্যমে। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি সেই কাহিনিতে এক দম্পতির সফর কীভাবে ভয়াবহ মোড় নেয়, তা দেখানো হয়েছিল। মুখ্য ভূমিকায় ছিলেন অনুষ্কা শর্মা। পরিচালনায় ছিলেন নবদীপ সিং। সমালোচকদের মতে, সুদীপ শর্মার শক্তি তাঁর লেখায়। তাঁর কাছে তারকার চেয়ে গল্পই সর্বদা প্রাধান্য় পায়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker