0%

সংঘর্ষবিরতিতেও লেবাননে হামলা ইজরায়েলের! ফের হরমুজ বন্ধ করল ইরান

মধ্যপ্রাচ্যে অশান্তির মেঘ যেন কাটতেই চাইছে না! সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের হরমুজ প্রণালী বন্ধ করে ইরান। তেহরান জানিয়েছে, লেবাননে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইজরায়েল। সেই কারণেই এই সিদ্ধান্ত নিচ্ছে তারা।

জানা গিয়েছে, সংঘর্ষবিরতির মধ্যেই ইজরায়েল লেবাননের ওপর এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। এদিন শক্তিশালী বিস্ফোরণে পুরো বেইরুট কেঁপে ওঠে। আকাশ ঢেকে যায় ধোঁয়ার কুণ্ডলীতে। কেবল বেইরুট নয়, বেকা উপত্যকা, দক্ষিণ লেবাননজুড়ে হেজবোল্লার ১০০টিরও বেশি ঘাঁটিতে হামলা চালিয়েছে তেল আভিভ। লেবাননের স্বাস্থ্যমন্ত্রকের দাবি, এই হামলায় সব মিলিয়ে ২৫৪ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন আটশোরও বেশি মানুষ। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামি নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের ৬ সপ্তাহব্যাপী যুদ্ধে বিরতি ঘটিয়েছে যুদ্ধবিরতি। কিন্তু সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। হেজবোল্লার বিরুদ্ধে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

সংঘর্ষবিরতির মধ্যেই ইজরায়েল লেবাননের ওপর এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। বেইরুট, বেকা উপত্যকা, দক্ষিণ লেবাননজুড়ে হেজবোল্লার ১০০টিরও বেশি ঘাঁটিতে হামলা চালিয়েছে তেল আভিভ।

এই পরিস্থিতিতে ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সোশাল মিডিয়ায় জানিয়েছেন, ‘লেবাননের বিরুদ্ধে বর্বর আগ্রাসনের জবাবে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনই বন্ধ করে দিতে হবে। লেবাননের জনগণ আমাদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাই এক মুহূর্তের জন্যও আমরা ওঁদের একা ফেলে রাখতে পারি না। যুদ্ধবিরতি যদি হয়, তবে তা হতে হবে সব রণাঙ্গনে। নতুবা কোনও রণাঙ্গনেই তা কার্যকর হবে না।’

উল্লেখ্য, ইরান যুদ্ধের জেরে মাসাধিক কাল যাবৎ অবরুদ্ধ হরমুজ প্রণালী। জ্বালানি সংকটে ভুগেছে গোটা পৃথিবী। তবে ‘বন্ধু’ ভারতকে আলাদা ‘ছাড়পত্র’ দিয়েছে তেহরান। এখনও পর্যন্ত ভারতের পতাকাবাহী মোট ৮টি জাহাজ হরমুজ পেরিয়েছে। ফলে পরিস্থিতি কিছুটা হলেও সহজ হয়েছে নয়াদিল্লির জন্য। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, হরমুজ পুরোপুরি বন্ধ নেই। ইরানের সঙ্গে যে কয়েকটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের জাহাজগুলিকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। সেই বন্ধু দেশের তালিকায় চিন, রাশিয়া, পাকিস্তানের পাশাপাশি রয়েছে ভারতও। কিন্তু যুদ্ধবিরতির পরে সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছিল। যা ফের থমকে গেল ইজরায়েলের লেবাননে হামলার ঘটনায়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker