0%

‘সমস্ত সুযোগ-সুবিধা পেয়েছে’, নেতৃত্ব যাচ্ছে হার্দিকের? মুম্বইয়ের ব্যাটিং কোচের কথায় জল্পনা

আইপিএল ইতিহাসের অন‌্যতম সফল ফ্র্যাঞ্চাইজি তারা। চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে পাঁচখানা ট্রফির মালিক মুম্বই। প্রায় অর্ধেক ভারতীয় টিম খেলে মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে। হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহ, তিলক বর্মা – কে নেই টিমে? কিন্তু তা সত্ত্বেও গত কয়েক বছর ধরে যেন ‘গ্রহণ’ লেগেছে মুম্বইয়ে। শিরোপা দূরস্থান। সম্মানজনক ক্রিকেটটাই তারা খেলতে পারছে না! তার উপর হার্দিককে নিয়ে তৈরি হয়েছে অসন্তোষ। এমনকী মুম্বইয়ে তাঁর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে ব্যাটিং কোচ কায়রন পোলার্ডের কথায়। 

এই বিষয়ে আরও খবর

এবারের আইপিএলে নবম স্থানে শেষ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। এমন হতশ্রী পারফরম্যান্সের পর হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্ব অনুবীক্ষণ যন্ত্রের তলায় পড়ছে। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছিল মুম্বই। সেই সময় দেশজুড়ে ক্রিকেট-জনতার রোষে পড়তে হয় অলরাউন্ডারকে। কালের নিয়মে সেই উষ্মা ঝিমিয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে, মুম্বইয়ের মতো সফল ফ্র্যাঞ্চাইজি বিচারে হার্দিক যোগ‌্য অধিনায়ক তো?

রোববারের ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে হেরে এবারের আইপিএল অভিযান শেষ হয়েছে মুম্বইয়ের। এরপর প্রশ্ন উঠে গিয়েছে, মুম্বইয়ের মতো সফল ফ্র্যাঞ্চাইজি বিচারে হার্দিক যোগ‌্য অধিনায়ক তো?

রোববারের ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে হেরে এবারের আইপিএল অভিযান শেষ হয়েছে মুম্বইয়ের। এরপর পোলার্ড বলেন, “ব্যক্তিগতভাবে ও যেমনটা চেয়েছিল, তেমনটা হয়নি। এমনকী সাপোর্ট স্টাফরাও ওকে নিয়ে যেমন ভেবেছিল, তা হয়নি। দলের ভালো ফলের জন্য আমরা সবরকম চেষ্টা করেছি। এই ব্যাপারটা একদম পরিষ্কার। দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা সুযোগ-সুবিধা দরকার, সব ও পেয়েছে। ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করছি না। কারও দিকে আঙুল তোলাও হচ্ছে না। তবে সাফল্য না এলে এগুলো পর্যালোচনা করে দেখতেই হবে।”

হার্দিক পাণ্ডিয়া। ছবি পিটিআই।

প্রশ্ন ওঠে, তাহলে কি বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে মুম্বই ম্যানেজমেন্ট। পোলার্ডের কথায়, “প্রশ্ন তো উঠবেই। তা স্বাভাবিক। আমার মনেও কিছু প্রশ্ন আছে। অধিনায়ক হিসাবে চেষ্টা করেছে ও। আমরা সকলেই চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত কোনও কিছুই আমাদের পক্ষে আসেনি। বসে কথা বলে দেখতে হবে আমাদের। দলের জন্য যেটা সবচেয়ে ভালো, সেই জিনিসগুলোকে বেছে নিতে হবে। কখন কী ঘটবে, সেটা তো আর বলা যায় না। এই সময় আমরা যেন নিজেদের ভুল শুধরে নিই। এখনও হাতে ১২ মাস সময় রয়েছে। দুর্বলতাগুলো ঠিক করে আরও শক্তিশালী হয়ে আমাদের ফিরে আসতে হবে।”

গত কয়েক বছর ধরে যেন ‘গ্রহণ’ লেগেছে মুম্বইয়ে। শিরোপা দূরস্থান। সম্মানজনক ক্রিকেটটাই তারা খেলতে পারছে না! তার উপর হার্দিককে নিয়ে তৈরি হয়েছে অসন্তোষ।

উল্লেখ্য, হিটম্যানের কাছ থেকে নেতৃত্ব পরিবর্তনের পর থেকে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা আগের ছন্দে ফিরতে পারেনি। ধারাবাহিকতার অভাবে ভুগেছেন হার্দিক। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে মুম্বই ১৪ ম্যাচ জয় পেয়েছিল চার ম্যাচে। জয়ের শতাংশ ২৮.৫ শতাংশ। ২০২৫ সালে ১৬ ম্যাচে ৯টি জয় পেলেও ফাইনালে উঠতে পারেনি মুম্বই। এবারের আইপিএলেও হতাশা পিছু ছাড়েনি। ১০ ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দিলেও জয় পেয়েছেন মাত্র ২ ম্যাচ। সব মিলিয়ে তাঁর নেতৃত্ব আতশ কাচের নিচে।

এই বিষয়ে আরও খবর

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker