0%

স্ক্যানারে মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, লক্ষ লক্ষ টাকা বাজেয়াপ্ত ইডি, ব্যাপারটা কী?

 mimi chakrabarty | Ankush Hazra : অবৈধ অনলাইন বেটিং চক্রের বিরুদ্ধে চলা মানি লন্ডারিং মামলার তদন্তে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও অভিনেতা অঙ্কুশ হাজরার মোটা অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় সংস্থার দাবি, অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ১xBet ভারতে কোনও অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে কার্যকলাপ চালিয়ে আসছিল।

ইডি জানিয়েছে, একাধিক রাজ্যে ১xBet-এর অপারেটরদের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পরই এই তদন্ত শুরু হয়। সংস্থার অভিযোগ, ১xBet এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্র্যান্ড দেশজুড়ে অবৈধ অনলাইন বেটিং প্রচার ও পরিচালনা করছিল। এই নেটওয়ার্কের বিস্তার ঘটাতেই চলচ্চিত্র অভিনেতা, ক্রীড়াবিদ এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বিজ্ঞাপন  প্রমোশনের জন্য ব্যবহার করা হয়, যা ভারতীয় আইনে নিষিদ্ধ।

শুক্রবার জারি করা এক বিবৃতিতে ইডি জানায়, এই মামলায় একাধিক সেলিব্রিটির মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। যাদের নাম উঠে এসেছে, তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ও রবিন উথাপ্পা, অভিনেতা সোনু সুদ, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, মডেল নেহা শর্মা এবং অভিনেত্রী উর্বশী রাউতেলার মা মীরা রাউতেলা।

ইডি-র দাবি অনুযায়ী, বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে প্রায় মিমি চক্রবর্তীর প্রায় ৫৯ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি অঙ্কুশের  প্রায় ৪৭.২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সংস্থার অভিযোগ, এই বিপূল পরিমাণ  অর্থ বিজ্ঞাপন চুক্তির মাধ্যমে অর্জিত ‘অপরাধলব্ধ আয়’। এই অর্থ বিদেশি সংস্থার মাধ্যমে লেনদেন করা হয়েছিল, যাতে টাকার প্রকৃত উৎস গোপন রাখা যায়।

এই ঘটনায় বিনোদন জগৎ ও ক্রীড়ামহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইডি জানিয়েছে, তদন্ত এখনও চলছে এবং প্রয়োজনে আরও সম্পত্তি বাজেয়াপ্ত ও অতিরিক্ত পদক্ষেপ করা হতে পারে। যার মধ্যে রয়েছেন টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন তারকা যুবরাজ সিং ও রবিন উথাপ্পা। রয়েছেন বলিউডের বহু পরিচিত মুখ উর্বশী রাউতেলা, সোনু সুদ ও নেহা শর্মাও।

রেলস্টেশনে ঘুমোতেন, স্বপ্নভঙ্গ হওয়ার পরেও…পর্দার আড়ালের এই নায়ককে চেনেন?

Javed Akhtar-Burqa controversy: ‘মুখ ঢাকতে হবে কেন?’ নীতীশ কাণ্ডে বোরখা বিতর্কে কড়া প্রতিক্রিয়া জাভেদের

সাই-ফাই দুনিয়ার কিংবদন্তি গিল জেরার্ডের মৃত্যু, শোকস্তব্ধ ভক্তরা

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker