0%

২০২৭-এ ওয়ানডে বিশ্বকাপ জিতবে ভারতই! স্পেন চ্যাম্পিয়ন হওয়ায় কেন আশায় ক্রিকেটভক্তরা?

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। সেখানে কি টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত? অনেক ক্রিকেটভক্ত দেড় বছর আগে থেকেই স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন। কেন? কারণ ফুটবল বিশ্বকাপ জিতেছে স্পেন। রানার্স হয়েছে আর্জেন্টিনা। সেই কারণেই রোহিত-বিরাটদের বিশ্বজয় নিশ্চিত বলে মনে করছেন অনেক ক্রিকেটভক্ত। কিন্তু দুই বিশ্বকাপের কী সম্পর্ক? ইয়ামাল-রড্রিরা চ্যাম্পিয়ন হলে ভারতই বা কেন বিশ্বজয়ী হবে?

ফেরান তোরেসের সংযুক্তি সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছে স্পেন। এর আগে ২০১০ সালে একইভাবে সংযুক্তি সময়ে ইনিয়েস্তার গোলে চ্যাম্পিয়ন হয় ‘লা রোহা’রা। পরের বছর ছিল ওয়ানডে বিশ্বকাপ। সেখানে চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির ভারত। অর্থাৎ স্পেন জিতলেই পরের বছর টিম ইন্ডিয়ার বিশ্বজয় নিশ্চিত বলে মনে করছেন নেটিজেনরা। এবারও ১৬ বছরের অপেক্ষার অবসান হবে বলে মনে করছেন অনেকে।

তার আগে ১৯৮৩ সালেও কপিল দেবের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল। তার আগের বছর ফুটবল বিশ্বকাপে অবশ্য স্পেন জেতেনি। পশ্চিম জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইটালি। কিন্তু সেবার বিশ্বকাপ হয় স্পেনে। অর্থাৎ সেখানেও স্পেনের যোগাযোগ। ২০২২-এ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। কিন্তু তার পরের বছর ফাইনালে গিয়েও ভারতের স্বপ্নভঙ্গ হয়। লিওনেল মেসির দেশ বিশ্বকাপ জিতলে পরের বছর কখনই ভারত ওয়ানডে বিশ্বকাপ জেতেনি। ১৯৮৭-তে সেমিতে ও ১৯৭৯তে গ্রুপ পর্বেই বিদায় নেয়। সেখানে স্পেন চ্যাম্পিয়ন হওয়ায় ভারতের সম্ভাবনা নিয়েও আশাবাদী ক্রিকেটভক্তরা।

২০২৭-র ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। শুভমান গিলের নেতৃত্বে আশা দেখছেন টিম ইন্ডিয়ার ভক্তরা। রোহিত-বিরাটদের সেখানে দেখা যাবে কি না সেই সংশয় অনেকটাই কেটে গিয়েছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker