0%

৭ দিন বন্ধ থাকবে রেড রোড! মামলা হতেই বড় নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে রাজ্য জুড়ে প্রস্তুতি তুঙ্গে। এই যোগ দিবস পালনের জন্য ৭ দিন কলকাতার রেড রোড (Red Road) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগের আশঙ্কায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেন আইনজীবীদের একাংশ। এবার তাতে বড় নির্দেশ দিল উচ্চ আদালত।

বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ হাইকোর্টের | (Calcutta High Court)

রেড রোড বন্ধ রাখা নিয়ে সম্প্রতি পুলিশের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিকল্প রাস্তার ব্যবস্থা রেখে ১৪ জুন রাত ১০টা থেকে আগামী ২১ জুন অবধি রেড রোড বন্ধ থাকবে। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবীদের একাংশ। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য পরামর্শ দেন, ২১ তারিখ অবধি নাগরিকরা যেন বিকল্প রাস্তা ব্যবহার করেন।

আরও পড়ুনঃ সব স্কুলে ৩০ মিনিট করে যোগব্যায়াম! মুখ্যমন্ত্রীর কাছে এবার আবেদন করবেন অগ্নিমিত্রা

একইসঙ্গে বিচারপতি জানতে চান, এই অনুষ্ঠান কেন ব্রিগেডে করা হচ্ছে না? জবাবে রাজ্যের অ্যাডিশনাল এজি বিল্বদল ভট্টাচার্য বলেন, সেনাবাহিনীর তরফে এই অনুষ্ঠানের জন্য রেড রোড অনুমোদন করা হয়েছে। এটি রাজ্য সরকারের অনুষ্ঠান। মাত্র ৮০০ মিটার বন্ধ করা হয়েছে। বাকি সব রাস্তা খোলা রয়েছে।

একথা শোনার পর বিচারপতি ভট্টাচার্য বলেন, আমি মানছি এটা রাজ্য সরকারের অনুষ্ঠান। কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। তা সত্ত্বেও বলছি এই অনুষ্ঠান ব্রিগেডে হলে নাগরিকদের ওই রাস্তা ব্যবহার করতে কোনও রকম অসুবিধা হত না। আর পুরো রাস্তা কেন বন্ধ? অর্ধেক রাস্তা কেন খোলা নয়?

জবাবে অ্যাডিশনাল এজি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসপিজি নিরাপত্তা পান। সেই জন্য সম্পূর্ণ রাস্তা বন্ধ করতে হচ্ছে। ওনার নিরাপত্তার জন্যই অনুষ্ঠানটি ব্রিগেডে করা যাচ্ছে না।

এরপর হাইকোর্ট জানায়, সিপি-র বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন রয়েছে। আগামী ৩ সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিতে হবে। আগামীদিনে এই মামলায় সেনাবাহিনীকে যুক্ত করতে হবে।

Calcutta High Court

বিচারপতির নির্দেশ, রেড রোড বন্ধ থাকাকালীন নাগরিকদের জন্য পুলিশকে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে এবং অনুষ্ঠান শেষ হওয়ার পর এই রাস্তা যাতে ফের ব্যবহার করা যায় সেটাও পুলিশকে নিশ্চিত করতে হবে।

শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা রেড রোড। আইনজীবী সংগঠনের দাবি ছিল, এই রাস্তা ৭ দিন ধরে বন্ধ থাকায় সকাল থেকে ব্যাপক যানজট তৈরি হচ্ছে। আদালতে যাওয়া-আসা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন আইনজীবীরা। এবার এই মামলার শুনানিতে বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker