0%

১ কোটি ১৭ লক্ষের শুধু সোনা! আছে বাড়ি-গাড়িও, তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সম্পত্তি কত?

বাংলা হান্ট ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনকে (Assembly Election 2026) সামনে রেখে প্রার্থী তালিকায় একাধিক চমক দিয়েছে তৃণমূল (Trinamool Congress)। তারই মধ্যে অন্যতম নাম রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। কলকাতার রাজনৈতিক পরিসরে পরিচিত এই মুখকে এবার বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করেছে দল। বর্তমানে রত্না বেহালা পূর্ব কেন্দ্রের বিধায়ক ছিলেন। তবে এ বার দল তাঁর কেন্দ্র পরিবর্তন করেছে। উল্লেখযোগ্যভাবে, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলাও সম্প্রতি নিম্ন আদালতে নিষ্পত্তি হয়েছে, যা ব্যক্তিগত জীবনের দিক থেকেও তাঁকে আলোচনায় রেখেছে।

রত্নার (Ratna Chatterjee) সম্পত্তির পরিমাণ:

হলফনামা অনুযায়ী রত্নার কাছে বর্তমানে নগদ রয়েছে ৪ লক্ষ ৪৮ হাজার ৫৯০ টাকা। তাঁর নামে ছয়টি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। জানা গেছে, সিইএসসি সিকিউরিটি ডিপোজিটে ৮২ হাজার টাকা এবং টার্ম ডিপোজিটে রয়েছে ৫৯ লক্ষ ১৫ হাজার টাকা রয়েছে। এমনকি বিনিয়োগ করে থাকেন তৃণমূল বিধায়ক। তার নামে তিনটি বড় ঋণও রয়েছে। ১৬ লক্ষ, ১.৩১ লক্ষ এবং ৬৭ লক্ষ টাকার ঋণ নিয়েছেন রত্না।‌

স্থাবর সম্পত্তির ক্ষেত্রে জলপাইগুড়িতে রত্নার সাত বিঘা জমি রয়েছে। কলকাতার মহেশতলা, বেহালা, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এবং দার্জিলিঙে একাধিক জমি রয়েছে তৃণমূল বিধায়কের নামে। পর্ণশ্রী ও নিউ টাউনে তাঁর নিজস্ব বাড়ি আছে। সব মিলিয়ে তাঁর স্থাবর সম্পত্তির মূল্য ৮ কোটি ৩৬ লক্ষ ৩০ হাজার ১৭৩ টাকা।

রত্নার স্থাবর সম্পত্তির পাশাপাশি অস্থাবর সম্পত্তিতেও যথেষ্ট বৃদ্ধি দেখা গেছে। তাঁর কাছে দুটি গাড়ি রয়েছে, যার দাম ১৮ লক্ষ এবং ৩৫ লক্ষ টাকা। এছাড়াও সোনা রুপোর গয়না রয়েছে তাঁর কাছে। ৮৫৮.৭০০ গ্রাম সোনার গয়না, বর্তমান মূল্য‌ প্রায় ১ কোটি ১৭ লক্ষ ৫১ হাজার ৩১০ টাকা। ১০০০ গ্রাম রুপোর গয়না, বর্তমান মূল্য প্রায় ৩ লক্ষ ৬৫ হাজার টাকা। আরও বহু নামী দামী বিলাসবহুল সামগ্রী মিলিয়ে তাঁর ৪ কোটি ৯০ লক্ষ ৭১ হাজার ৪৩৯ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে‌। স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি ২৭ লক্ষ ১ হাজার ৬১২ টাকা।

আইনি দিক থেকেও রত্নার নাম একাধিক মামলায় জড়িত। বর্তমানে তাঁর বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। অভিযোগগুলির মধ্যে রয়েছে সম্পত্তি নষ্ট করা, শারীরিক আঘাত, ভয় প্রদর্শন, অবৈধ জমায়েত, দাঙ্গা, অনধিকার প্রবেশ, ষড়যন্ত্র এবং শান্তিভঙ্গের মতো বিষয়। তবে এখনও পর্যন্ত কোনও মামলাতেই তাঁর বিরুদ্ধে চার্জ গঠন হয়নি।

আরও পড়ুন : আয়-ঋণের অদ্ভুত সমীকরণ! ভোটের আগে রুদ্রনীল ঘোষের হলফনামায় চমক

রত্নার আয়ের প্রধান উৎস ব্যবসা, বিভিন্ন বিনিয়োগ এবং ব্যাঙ্ক থেকে প্রাপ্ত সুদ। কেন্দ্র পরিবর্তনের পাশাপাশি রত্না চট্টোপাধ্যায়ের আর্থিক ও আইনি তথ্য এবারের নির্বাচনে তাঁকে ঘিরে আলাদা মাত্রা যোগ করেছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker