এক মন্তব্যেই তোলপাড়! জেনিফার উইঙ্গেটের বিয়ে নিয়ে জোর গুঞ্জন

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ জেনিফার উইঙ্গেট ( Jennifer Winget )-কে ঘিরে নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে। তিনি কি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? একটি সাধারণ সোশ্যাল মিডিয়া মন্তব্য থেকেই এই গুঞ্জনের সূত্রপাত, যা এখন ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই অত্যন্ত সংযত এই অভিনেত্রী সাধারণত নিজের সম্পর্ক বা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর ইনস্টাগ্রাম অ্যাক্টিভিটি যেন ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে বিয়ে-সংক্রান্ত একটি ডান্স রিলে তাঁর অংশগ্রহণ এবং মন্তব্য অনেকের মনেই প্রশ্ন তুলেছে- এ কি শুধুই মজা, নাকি আসন্ন কোনো বড় সিদ্ধান্তের আভাস?
Asha Bhosle: গঙ্গায় আশা ভোঁসলের চিতাভস্ম বিসর্জন, কান্নায় ভেঙে পড়লেন নাতনি জানাই
ঘটনার সূত্রপাত একটি বিয়ের কোরিওগ্রাফি সংক্রান্ত ইনস্টাগ্রাম রিল থেকে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল- “আপনার বিয়ের জন্য এই নাচ সম্পর্কে জানতে চান? ‘Dance’ লিখে কমেন্ট করুন, এবং আমরা আপনাকে একটি ফ্রি প্রাথমিক পাঠ পাঠাব।” এই পোস্টের কমেন্ট সেকশনে জেনিফার নিজেই “Dance” লিখে প্রতিক্রিয়া জানান। আপাতদৃষ্টিতে এটি খুবই সাধারণ একটি মন্তব্য হলেও, ভক্তদের কৌতূহল এখান থেকেই বাড়তে শুরু করে। এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা ব্যাখ্যা ও অনুমান।
কেউ মনে করছেন, এটি শুধুই নাচ শেখার আগ্রহ, আবার কেউ এটিকে তাঁর বিয়ের পরিকল্পনার সূক্ষ্ম ইঙ্গিত হিসেবে দেখছেন। একজন ভক্ত লিখেছেন, “জেনিফার উইঙ্গেট কি সত্যিই বিয়ে করছেন? এটা তো বিশাল খবর!” আবার আরেকজনের মন্তব্য, “অনেক দিন ধরেই মনে হচ্ছিল কিছু একটা ঘটছে, বিশেষ করে তাঁর সিঙ্গাপুর যাতায়াতের কারণে।”
Dev: বিরোধী শিবিরের নেতাকেও সম্মান, দেবের ভদ্রতায় মুগ্ধ নেটদুনিয়া
এদিকে, গুঞ্জন আরও জোরদার হয়েছে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। শোনা যাচ্ছে, তিনি নাকি সিঙ্গাপুর-ভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্য সামনে আসেনি। প্রসঙ্গে, ক্যারিয়ারের দিক থেকে জেনিফার ( Jennifer Winget ) ছোটপর্দায় একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা পোক্ত করেছেন। ‘কসৌটি জিন্দেগি কে’, ‘দিল মিল গায়ে’, ‘বেহাদ’ এবং ‘বেপান্নাহ’-এর মতো শো তাঁকে বিশেষ পরিচিতি দিয়েছে। পাশাপাশি ‘কোড এম’-এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মেও তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি আগে করণ সিং গ্রোভারের ( Karan Singh Grover) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তবে সেই সম্পর্ক ২০১৪ সালে বিচ্ছেদে শেষ হয়। তারপর থেকেই নিজের জীবনকে অনেকটাই ব্যক্তিগত রেখেছেন তিনি। তাই বর্তমান জল্পনা সত্যি কি না, তা জানার জন্য এখন ভক্তদের অপেক্ষাই একমাত্র ভরসা।



