0%

Aadhar Card: মৃত্যুর পর আধার নিষ্ক্রিয় জরুরি, তা না হলেই সর্বনাশ, জেনে নিন অনলাইন পদ্ধতি

নয়া দিল্লি : ভারতীয়দের কাছে ভোটার কার্ডের মতোই আধার কার্ডও (Aadhar Card) সমান গুরুত্বপূর্ণ। বা তার থেকে বেশি বলা যেতে পারে। আধার কার্ড ছাড়া একাধিক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয় না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা ফোন নম্বর…সব জায়গায় আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক। আধার কার্ড আপনার তথ্যের ভান্ডার বলা যেতে পারে। এমনকী, মৃত্যুর পরও গুরুত্বপূর্ণ। ভাবছেন কীভাবে? কারণ আপনার মৃত্যুর পর যদি আধার কার্ড নিস্ক্রিয় (Aadhar Card Deactivation) না করে দেওয়া হয়, তাহলে বড় ঘটনা ঘটতে পারে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিমেশে ফাঁকা হয়ে যেতে পারে।

কেন আধার নিস্ক্রিয়করণ প্রয়োজন

পরিবারের কেউ মারা গেলে, তাঁর নথি নিয়ে কী করা উচিত, তার স্পষ্ট ধারণা থাকে না অনেকসময়। হয়তো অবহেলায় পড়ে থাকে নথিগুলি। কিন্তু আধার কার্ড যদি আপনি ফেলে রাখেন তাহলে যে কেউ আপনার পরিচয় চুরি করে বিভিন্ন অসৎ কাজে ব্যবহার করতে পারে। ওই ব্যক্তির নামে পেনশন, ভর্তুকি বা অন্যান্য সরকারি সুবিধা দাবি করার চেষ্টা করতে পারে। সময়মতো আধার নিষ্ক্রিয় করলে সম্পদ সুরক্ষিত থাকে। আধার ব্যবস্থাকে স্বচ্ছ ও সুরক্ষিত রাখতে অনেক দিন আগের থেকেই আধার নিস্ক্রিয় করার কাজ শুরু করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। ইতিমধ্যে মৃত ব্যক্তিদের আড়াই কোটিরও বেশি আধার নম্বর নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

কীভাবে আধার নিষ্ক্রিয় করবেন?

UIDAI এই প্রক্রিয়াটি অনলাইন করে দিয়ে বিষয়টা অনেক সহজ করে দিয়েছে। myAadhaar পোর্টালের মাধ্যমে আধার কার্ড নিস্ক্রিয় করা হবে। পরিবারের কোনও সদস্য “Reporting of Death of a Family Member” ফিচারটি ব্যবহার করে মৃত্যুর খবর জানাতে পারেন। এই প্রক্রিয়ায় অভিযোগকারীর পরিচয় যাচাই করা হয় এবং মৃত ব্যক্তির আধার নম্বর, নাম ও জন্ম তারিখের মতো প্রাথমিক তথ্য জমা দিতে হয়। UIDAI তথ্য যাচাই করার পর আধার নম্বরটি নিষ্ক্রিয় করে দেয়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker