0%

ফের রেল ব্লকের জেরে আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, রইল তালিকা…

সবদিক নিউজ: ফের আদ্রা ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। রেল ব্লকের ফলে বাতিল হয়েছে এই ডিভিশনের একাধিক ট্রেন (Indian Railways)। ট্রেন বাতিলের ফলে যথারীতি অসুবিধা সম্মুখীন হতে পারেন নিত্যযাত্রীরা। পাশাপাশি এই পাওয়ার ব্লকের ফলে বেশকিছু ট্রেনে যাত্রাপথ একদিকে যেমন নিয়ন্ত্রণ করা হয়েছে। অপরদিকে বেশ কিছু ট্রেনের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে আগের থেকে রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে।

আদ্রা ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, দেখে নিন সম্পূর্ণ তালিকা (Indian Railways)

এই ব্লকের ফলে আসানসোল-বোকারো স্টিল সিটি-আসানসোল মেমু ট্রেনটি আগামী ৪, ৮ এবং ১১ জুন বাতিল থাকবে। এছাড়া, ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু এবং আদ্রা-বীরভূম-আদ্রা মেমু ট্রেন দু’টি আগামী ৮ এবং ১১ জুন চলাচল করবে না (Indian Railways)।

Indian Railways several trains cancelled in Adra division

 বেগুন ভাজা হবে খাস্তা, তেল লাগবে কম! শিখে নিন সহজ তিন টিপস

পাশাপাশি একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এছাড়াও বেশ কিছু ট্রেন গন্তব্যের আগেই আদ্রা স্টেশনে যাত্রা শেষ করবে। সেখান থেকেই আবার ফিরতি পথে রওনা দেবে। এছাড়াও খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস ট্রেনটি ৪, ৮ এবং ১১ জুন আদ্রা পর্যন্ত চলবে।

অন্যদিকে, আসানসোল-টাটানগর-আসানসোল মেমু, সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস এবং আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু ট্রেনগুলির যাত্রাপথ আগামী ৮ এবং ১১ জুন আদ্রা স্টেশন পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে।

এই ট্রেনগুলি আদ্রা থেকেই যাত্রা শুরু ও শেষ করবে।পাশাপাশি একটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন বা ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪, ৮ এবং ১১ জুন টাটানগর-হাতিয়া এক্সপ্রেস ট্রেনটি রুট বদলে চান্ডিল, গুণ্ডা বিহার এবং মুরি স্টেশনের উপর দিয়ে যাতায়াত করবে। আর এই ট্রেন বাতিলের ফলে যাত্রীরা অসুবিধা সম্মুখীন করবেন বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker