0%

বন্ধ হবে পেট্রোল-ডিজেলের ব্যবহার? সবুজ সঙ্কেত পেল ১০০ শতাংশ ইথানল জ্বালানি, ফাইলে সই নিতিনের

সবদিক নিউজ: জ্বালানির ক্ষেত্রে পেট্রোল ও ডিজেলের ওপর নির্ভরতা কমানোর লক্ষে যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে মূলত, ভারতের জ্বালানির ক্ষেত্রে আত্মনির্ভরতা এবং গ্রিন এনার্জির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি দেশে ১০০ শতাংশ ইথানল জ্বালানি (Ethanol Fuel) ব্যবহারের আইনগত অনুমোদন দিয়েছেন। এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য হল পেট্রোল ও ডিজেলের মতো ব্যয়বহুল আমদানির ওপর ভারতের নির্ভরতা কমানো এবং বিকল্প শক্তির ব্যবহারকে উৎসাহিত করা।

সবুজ সঙ্কেত পেল ১০০ শতাংশ ইথানল জ্বালানি (Ethanol Fuel):

এই বিষয়ে তথ্য উপস্থাপিত করে গত শনিবার কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি বলেন, ‘গতকাল রাত ঠিক ৮ টায় আমি ১০০ শতাংশ ইথানল ব্যবহারের আইনি অনুমোদনকারী বিধির ফাইলে স্বাক্ষর করেছি।’ এদিকে, পুরনো দিনের কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন যে, শুরুতে যখন তিনি এই প্রযুক্তি নিয়ে কথা বলতেন, তখন অনেকেই বিদ্রুপ ও সমালোচনা করতেন। কিন্তু, আজ তা বাস্তবে পরিণত হয়েছে।

Nitin Gadkari approves 100 percent ethanol fuel.

আমদানি ব্যয় কমানোর প্রস্তুতি: ভারতের বিপুল জ্বালানি আমদানি ব্যয়ের কথা উল্লেখ করে নিতিন গড়করি বলেন যে, ভারত বর্তমানে ২২ লক্ষ কোটি টাকার জ্বালানি আমদানি করে। এই আমদানি পর্যায়ক্রমে হ্রাস করার সংকল্পের অংশ হিসেবে, এখন থেকে দেশেই গ্যাস উৎপাদন করা হবে এবং পেট্রোল ও ডিজেলের বিকল্প সম্পূর্ণরূপে প্রস্তুত থাকবে। যার মধ্যে ইথানল একটি অত্যন্ত বাস্তবসম্মত ও শক্তিশালী বিকল্প হিসাবে বিবেচিত হচ্ছে।

 একী কাণ্ড! বাংলাদেশের তারকা ক্রিকেটারকে পেটাল পুলিশ, তারপরে যা হল…

প্রস্তুতি নিচ্ছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিও: ইতিমধ্যেই মারুতি সুজুকি তাদের জনপ্রিয় মডেল ওয়াগন-আরের মাধ্যমে দেশের প্রথম ফ্লেক্স-ফুয়েল গাড়ি বাজারে সামনে এনেছে। এই বিষয়টির পরিপ্রেক্ষিতে নিতিন গড়করি আনন্দ প্রকাশ করেছেন  এই গাড়িটি ১০০ শতাংশ ইথানলে চলে। এই প্রযুক্তিতে দু-চাকার যানবাহনও পিছিয়ে নেই। নিতিন গড়করি উল্লেখ করেছেন যে, বাজারে লঞ্চ করা মোটর সাইকেলের মধ্যে ৩ টি হিরো মোটোকর্পের। যার মধ্যে ২ টি ইতিমধ্যেই ১০০ শতাংশ ইথানলে লঞ্চ করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে টয়োটা, সুজুকি এবং হুন্ডাই-এর মতো প্রধান গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিও বাজারে তাদের এমন যানবাহন আনবে যা সম্পূর্ণভাবে ১০০ শতাংশ ইথানলে চলবে।

 ৮৮ বছরের অনবদ্য নজির রইল অক্ষুণ্ণ! বিশ্বকাপে প্রথম ম্যাচেই যা করে দেখাল ব্রাজিল… জানলে অবাক হবেন

নির্ধারিত সময়ের আগেই লক্ষ্য অর্জন: গত সপ্তাহেই সরকার ফ্লেক্স-ফুয়েল যানবাহনের জন্য ই৮৫ জ্বালানি (৮৫ শতাংশ ইথানল এবং ১৫ শতাংশ পেট্রোলের মিশ্রণ) চালু করেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী ভারতের ইথানল মিশ্রণ কর্মসূচির প্রশংসা করে বলেছেন, ভারত নির্ধারিত সময়ের অনেক আগেই তার লক্ষ্যমাত্রা অর্জন করেছে। ২০১৪ সালে পেট্রোলে ইথানলের মিশ্রণ ছিল মাত্র ১.৫ শতাংশ। যা ২০২২ সালের নভেম্বর নাগাদ বেড়ে ১০ শতাংশে দাঁড়িয়েছে। হরদীপ পুরী বলেছেন যে, সরকারের লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশ্রণ অর্জন করা। তবে, এই লক্ষ্য নির্ধারিত সময়ের ৬ বছর আগেই, অর্থাৎ ২০২৪ সালেই অর্জিত হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker