0%

Suryakumar Yadav: ক্যাপ্টেন হিসেবে সিরিজই হারেনি সূর্যকুমার, সেখানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হার শ্রেয়সের! ভুল সিদ্ধান্ত BCCI-এর?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আয়ারল্যান্ডের বিরুদ্ধে (Ireland vs India) হারের পর চূড়ান্ত সমালোচিত হচ্ছেন ভারতের টি-টোয়েন্টি দলের (Indian Cricket Team) অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে দলে সুযোগ পেয়েছিলেন তিনি। এদিকে প্রাক্তন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নেতা হিসেবে সাফল্য পেলেও ব্যাট হাতে চূড়ান্ত খারাপ ফর্মের কারণে বাদ পড়েছিলেন ভারতীয় দল থেকে। কিন্তু এখন অধিনায়ক শ্রেয়স ব্যাট হাতেও ফর্ম হাতড়াচ্ছেন, আর তার নেতৃত্বে লজ্জার নতুন নতুন ইতিহাস তৈরি করছে ভারত।

তার আগে অধিনায়কত্বের দায়িত্ব পালন করা সূর্যকুমার ভারতীয় দলকে একাধিক সিরিজ জিতিয়েছেন ক্যাপ্টেন হিসেবে। ধোনির পর তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে জিতেছেন বিশ্বকাপের খেতাব। কিন্তু একজন ব্যাটার হিসেবে ২০২১ এবং ২০২২ সালে তিনি দুর্দান্ত সাফল্য পেলেও তারপর থেকে অতীতের ছায়া হিসেবে রয়ে গিয়েছিলেন।

অধিনায়ক সূর্যকুমারের রেকর্ড অস্বস্তিতে ফেলে দেবে এই ফরম্যাটে বিশ্বের যে কোনও দলের যে কোনও অধিনায়ককে। তার নেতৃত্বে দেশ হোক বা বিদেশ, হার শব্দের অর্থই যেন ভুলতে বসেছিল ভারতীয় দল। শুধু তাই নয়, দেশকে ২০২৫ সালে এশিয়া কাপ ও ২০২৬ সালে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি অধিনায়ক হিসেবে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হারেননি স্কাই।

আরও পড়ুন: কোহলির সাথে বিশ্বকাপ জিততে চাইলে RCB কে অনুসরণ করুক গম্ভীর! বিস্ফোরক মন্তব্য বিশ্বজয়ী ভারতীয় উইকেটকিপারের

তার নেতৃত্বে মোট ৮ টি দ্বিপাক্ষিক সিরিজ এবং দুটি বহুদলীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ভারত। এর মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে দুইবার এবং শ্রীলঙ্কা, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে একবার করে হারিয়েছে ভারত। কমপক্ষে তিনটি সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া আর কোনো অধিনায়কের এই কৃতিত্ব নেই। ভারতকে অতীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো রোহিত শর্মা ও মহেন্দ্র সিংহ ধোনির মতো কিংবদন্তিরাও এই মাইলফলক ছুঁতে পারেননি। আর জয়ের শতাংশের দিক দিয়েও তিনি ক্যাপ্টেন কুলের মতো অধিনায়ককে পেছনে ফেলেছেন।

আরও পড়ুন: সূর্যবংশীর অনুপস্থিতিতে ফের ব্যর্থ ভারতের টপ অর্ডার! আর কবে বুঝবেন গম্ভীর? প্রশ্ন তুলেছেন ভক্তরা…

অপরদিকে শ্রেয়স আইয়ারের নেতৃত্ব জীবনের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। আয়ারল্যান্ডের কাছে তার অধিনায়কত্বে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা বহন করতে হচ্ছে ভারতকে। অনেকেই মনে করছেন এই লজ্জার পর সূর্যকুমারকে অধিনায়ক হিসেবে ফেরত আনা উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের। কিন্তু এত তাড়াতাড়ি সেই সিদ্ধান্ত নেবে না বিসিসিআই। সামনেই রয়েছে ইংল্যান্ড সফরের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজেও হারলে তখন হয়তো কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker