চিন সীমান্তে এবার কড়া নজর রাখবে ভারতীয় সেনার ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ! প্রস্তুত ৫,০০০ জওয়ান

সবদিক নিউজ: দেশের প্রতিরক্ষা সম্পর্কিত একটি বড় আপডেট এবার সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ তথা IBG আগামী মাসে, অর্থাৎ ১ জুলাই থেকে কার্যকর হবে বলে অনুমান করা হচ্ছে। এই বছরের শুরুতে এটি গঠনের ঘোষণা করা হয়েছিল এবং গ্রুপ এখন কার্যকর হওয়ার জন্য প্রস্তুত। IBG ভারতীয় সেনাবাহিনীর কার্যপদ্ধতিতে একটি বড় পরিবর্তন আনতে চলেছে।
চিন সীমান্তে এবার কড়া নজর রাখবে ভারতীয় সেনার (Indian Army) ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ!
জানিয়ে রাখি যে, ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পানগড়ে স্থিত ১৭ তম কোর থেকে গঠন করা হয়। চিন সীমান্তে মোতায়েন থাকা ১৭ তম কোরটি একটি মাউন্টেন স্ট্রাইক কোর তথা MSC। ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ গঠনের উদ্দেশ্য হল পার্বত্য অঞ্চলে অত্যন্ত দ্রুত সৈন্য মোতায়েন করা। কারণ, দুর্গম অঞ্চলে একটি বড় সৈন্যদল মোতায়েন করতে অনেক সময় লাগে।

ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপের উদ্দেশ্য: ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুসারে, ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ সম্পূর্ণ প্রস্তুত এবং এটি আগামী ১ জুলাই থেকে এর কার্যক্রম শুরু হবে। এই রিপোর্ট অনুযায়ী, ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ আগামী সেপ্টেম্বরের মধ্যে কার্যকর হওয়ার কথা ছিল। তবে, এখন জানা গেছে যে, এটি নির্ধারিত সময়ের আগেই চালু করা হবে। এই ব্যাটেল গ্রুপের ধারণাটি প্রথম ২০১৮ সালে উত্থাপন করা হয়েছিল। যার উদ্দেশ্য হল ভারতীয় সেনাবাহিনীকে স্বল্প দূরত্বে দ্রুত আক্রমণ চালানো বা প্রতিরক্ষা করার সক্ষমতা প্রদান করা।
ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপের বিশেষত্ব: প্রসঙ্গত উল্লেখ্য যে, ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর সৈন্যসংখ্যা। যা হল ৫,০০০। একটি ব্রিগেড এবং একটি ডিভিশনের সঙ্গে তুলনা করে এই পার্থক্যটি বোঝা যায়। একটি প্রচলিত ব্রিগেডে ৩,০০০ থেকে ৫,০০০ সৈন্য থাকে। অন্যদিকে, একটি ডিভিশনে ১০,০০০ থেকে ১২,০০০ সৈন্য থাকে। IBG-কে এদের মধ্যবর্তী স্থানে রাখা হয়েছে। যা তাৎক্ষণিক পদক্ষেপের জন্য পরিকল্পিত এবং মিশনের নির্দিষ্ট প্রয়োজন অনুসারে তৈরি। ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ “3T” নীতির ওপর ভিত্তি করে গঠিত। সেগুলি হল হুমকি (Threat), ভূখণ্ড (Terrain), এবং কাজ (Task)। আকারে ছোট হওয়ায় IBG উঁচু ও দুর্গম পর্বত থেকে শুরু করে মরুভূমি পর্যন্ত বিভিন্ন ভূখণ্ডের যুদ্ধে দ্রুত নিজেদের মানিয়ে নিতে সক্ষম। এর পাশাপাশি দলে ছোট হওয়ায়, এটি ডিভিশনের সাহায্যের জন্য অপেক্ষা না করে নিজেরাই সব ধরণের প্রতিরক্ষামূলক বা আক্রমণাত্মক অবস্থান নিতে সক্ষম।
বদলে গেল LPG সংক্রান্ত একাধিক নিয়ম! কতদিন অন্তর মিলবে সিলিন্ডার? জেনে নিন এখনই
চিন সীমান্ত থেকে কাজ শুরু করবে ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ: বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ১৭ তম মাউন্টেন স্ট্রাইক কোর ৪ টি ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ এবং একটি ফায়ার সাপোর্ট গ্রুপ গঠন করবে। প্রতিটি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল পদমর্যাদার একজন ভারতীয় সেনা আধিকারিক। প্রতিটি ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপে ৫,০০০ সৈন্য থাকবে। যা ১২ থেকে ১৩টি ইউনিটে বিভক্ত থাকবে। পাশাপাশি প্রতিটি ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপে একটি ইনফেন্ট্রি ব্যাটালিয়ন থেকে শুরু করে একটি আর্টিলারি রেজিমেন্ট, একটি ইলেকট্রনিক্স কোর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কমব্যাট ইঞ্জিনিয়ার, একটি আর্মি সার্ভিস কোর এবং একটি ফিল্ড হাসপাতাল থাকবে। ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ পার্বত্য অঞ্চলে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। যেখানে একটি সম্পূর্ণ কোরকে একত্র না করেই অত্যন্ত দ্রুততার সঙ্গে এদের মোতায়েন করা যায়। একটি কোরে প্রায় ১,০০,০০০ সৈন্য থাকে এবং তাদের দ্রুত স্থানান্তর করা সহজ কাজ নয়।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে কেন অভিষেকের সুযোগ পেলেন না বৈভব সূর্যবংশী? অবশেষে সামনে এল কারণ
এদিকে, প্রতিটি গ্রুপে একজন ব্রিগেডিয়ার-পদমর্যাদার আধিকারিককে চিপ অপারেশনস অফিসার তথা COO হিসাবে প্রধান নিযুক্ত করা হতে পারে। অনুমান করা হচ্ছে, আর্টিলারি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত ফায়ার সাপোর্ট গ্রুপটি সরাসরি ১৭ তম কোর হেডকোয়ার্টারের অধীনে কাজ করবে। নবগঠিত দিব্যাস্ত্র ব্যাটারিগুলিকেও এই গ্রুপের অধীনে রাখা হতে পারে।




