0%

ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হবে বৈভবের? শ্রেয়সের জবাব, ‘আমার হাত বাঁধা’

কবে ভারতের জার্সিতে অভিষেক হবে বৈভব সূর্যবংশীর? দেশের ক্রিকেট প্রেমীদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন। ‘দুর্বল’ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৫ বছরের বিস্ময় প্রতিভাকে খেলানো হয়নি। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কি তাকে সুযোগ দেওয়া হবে? বুধবার ভারতীয় সময় রাত ১০টায় কাউন্ট ডারহামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে নামছে শ্রেয়স আইয়াররা। তবে এই ম্যাচে আদৌ বৈভবের অভিষেক হবে কি না, সেই নিয়ে সংশয় রেখেই গেলেন ভারত অধিনায়ক।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি ম্যাচেই খেলানো হয়নি বৈভবকে। অনেকের মতে, তাকে খেলালে ভারত সিরিজ জিততে পারত। কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শ্রেয়সের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে। তাহলে কি কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলানো হবে বৈভবকে? স্পষ্ট উত্তর দিলেন না শ্রেয়স। বরং বলে গেলেন, তাঁর হাত বাঁধা। কিন্তু কেন?

শ্রেয়স বলেন, “কী হবে, তা আগে থেকে বলা যায় না। আমরা কী করব, সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের হাত বাঁধা। এটা দলের নিজস্ব বিষয়। প্রতিপক্ষের কাছে আমাদের কৌশল প্রকাশ করব না। আমরা সব খেলোয়াড়কে সুযোগ দিতে চাই। যাতে টুর্নামেন্টে নামার আগে সবাই তৈরি থাকে। যারা ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে সাহায্য করেছিল, তাঁরা অপরিহার্য ছিল। তাই, তাঁদের পাশে থাকাটা জরুরি।” টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ব্যাটার সঞ্জু স্যামসন গত দু’ম্যাচে ৫ ও ০ রান করেছেন। অর্থাৎ তাঁকেই ফের খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। বৈভবের নয়।

আইরিশদের বিরুদ্ধে হারের পর বৈভবকে নিয়ে চর্চা আরও বেড়েছে। এতে কি দল সমস্যায় পড়েছে? শ্রেয়সের বক্তব্য, “আমি তো এরকম কিছু দেখিনি। আমি খবব দেখিনি না। সোশাল মিডিয়ায় কী হচ্ছে, তাও জানি না। আমি এরকম কিছু শুনিনি। তবে বৈভব দারুণ প্রতিভা। যখন ও খেলার সুযোগ পাবে, তখন অবশ্যই ভালো খেলবে।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker