0%

England: থেমে গেল হাল্যান্ডের নরওয়ের স্বপ্নের দৌড়, বেলিংহ্যামের জোড়া গোলে আবার বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ড

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নাটকীয় বিশ্বকাপ (FIFA World Cup 2026) কোয়ার্টার ফাইনালে ম্যাচে নরওয়ের (Norway) বিরুদ্ধে পিছিয়ে পড়েও তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যামের (Jude Bellingham) জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পেল ইংল্যান্ড (England)। ১২০ মিনিটের এই লড়াইয়ে নরওয়ে এগিয়ে গিয়েছেন মাত্র ৩৪ মিনিটের মাথায়। দুরহ কোণ থেকে আন্দ্রেয়াস শেলডেরুপের গোল আরও একবার অঘটনের আশা দেখিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত নাটকীয়তা ও বিতর্কিত সিদ্ধান্তে ভরা ম্যাচে ৯৩তম মিনিটের শুরুর দিকে জয়সূচক গোলটি করেন এই বেলিংহ্যাম (Jude Bellingham)। এর ফলে আটলান্টায় অনুষ্ঠিত হতে চলা সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবেন থ্রি লায়ন্সরা।

এই টুর্নামেন্টের শুরু থেকে নরওয়ে’র এত দিনের জয়ের নায়ক দীর্ঘদেহী স্ট্রাউকার এর্লিং হ্যালন্ড আজ খলনায়ক হয়ে গেলেন। তার করা একটি ফাউলের কারণেই ম্যাচের ৫৫ মিনিটে নরওয়ের দ্বিতীয় গোলটি বাতিল হয় এবং ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে তাদের বিদায় নিতে হলো। ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে স্বপ্নের মতো এক যাত্রা শেষ হয়ে গেলো নরওয়ের। ব্রাজিলকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠলেও সেমিতে যাওয়ার সুযোগ হাতে পেয়ে গিয়েও হাতছাড়া করেন ভাইকিংরা।

আরও পড়ুন: ‘আমাদের ভয় পাচ্ছে ফ্রান্স’, বিশ্বকাপ সেমিফাইনালের আগে এমবাপ্পেকে ওপেন চ্যালেঞ্জ স্পেনের লামিন ইয়ামালের

এদিন শেষ অবধি ইংল্যান্ডের অভিজ্ঞতাই দুই দলের মধ্যে তফাৎ গড়ে দিয়েছে। মায়ামিতে ম্যাচের শুরু থেকে ইংল্যান্ড বল নিজেদের দখলে রেখে চললেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি খুব বেশি। বেলিংহ্যাম, ও’রাইলি ও অধিনায়ক হ্যারি কেনকে আটকে রেখেছিল নরওয়ের রক্ষণভাগ। উল্টো ম্যাচের ৩৪ মিনিটে দারুণ এক গোল করে নরওয়েকে এগিয়ে দেন আন্দ্রেয়াস শেলডেরুপ।

গোল হজম করার পর ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা নড়েচড়ে ওঠে। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অ্যান্থনি গর্ডনের পাস থেকে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। তার কিছুক্ষণের মধ্যেই হ্যারি কেন বল জালে জড়ান, কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে লিও হেগেমের গোলে এগিয়ে যায় নরওয়ে, কিন্তু বিল্ড আপের সময় বক্সের ভেতরে হাল্যান্ড ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন ইংল্যান্ডের এক ডিফেন্ডারকে। ফলে সেই গোলটি বাতিল হয়।

আরও পড়ুন: সূর্যবংশীর সাথে ভারতীয় T-20 দলে ওপেন করবেন শুভমান গিল! BCCI-কে পরামর্শ ভারতীয় তারকার

এরপর নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই আর গোলের দেখা পায়নি। ফলস্বরূপ ম্যাচ গড়ায় ১২০ মিনিট অবধি। তবে অতিরিক্ত সময়ের শুরুতেই নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নাইল্যান্ডের ভুলের সুযোগে লুজ বল ধরে আলতো ছোঁয়ায় ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সেই বেলিংহ্যাম। এরপরেও ম্যাচে নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছে কিন্তু ফলাফল বদলায়নি। এই নিয়ে টানা তিন বিশ্বকাপে সেমিফাইনাল অবধি পৌঁছানোর রেকর্ড গড়লো ইংল্যান্ড। এবার তারা গত দুইবারের মতো হেরে বিদায় নেবে, নাকি আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনাল খেলবে তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েক দিনের।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker