Rohit Sharma: শচীনের ক্লাবে ঢুকবেন রোহিত শর্মা! ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রেকর্ড গড়ার হাতছানি হিটম্যানের সামনে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ খুব শীঘ্রই মাঠে ফিরতে চলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) ১৪ই জুলাই থেকে শুরু হতে চলা ওডিআই সিরিজে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে ওপেনিং করতে দেখা যাবে হিটম্যানকে। চলতি বছরে ভারতের জার্সিতে খুব একটা ভালো ফর্মে নেই তিনি। কিন্তু তার সামনে রয়েছে এমন একটা রেকর্ড যা তাকে আসন দেবে বিরাট কোহলি (Virat Kohli) ও শচীন টেন্ডুলকারের (Sachin Tendulkar) ক্লাবে।
১২,০০০ ওডিআই রানের দোরগোড়ায় রোহিত:
ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজে আর ২৮০ রান করতে পারলেই ওডিআই ফরম্যাটে নিজের ১২,০০০ রান সম্পূর্ণ করবেন রোহিত। তার আগে ভারতীয়দের মধ্যে কেবলমাত্র শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলি এই মাইলফলক ছুঁতে পেরেছেন। তৃতীয় ভারতীয় তারকা হিসেবে এই বিশেষ ক্লাবে ঢোকার সুযোগ থাকছে রোহিতের সামনে।
কিন্তু চলতি বছরে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে খুব একটা ভালো ব্যাটিং করতে পারেননি রোহিত। আফগানিস্থানের বিরুদ্ধেও ৩ ম্যাচের সিরিজে কেবল একটি হাফসেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। এই ইংল্যান্ড সফর অভিজ্ঞ ভারতীয় ওপেনারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আরও পড়ুন: ৯৬৮ দিন পর একসাথে ODI ফরম্যাটে মাঠে নামছেন রোহিত, কোহলি, বুমরা! কেমন হবে ভারতের একাদশ
আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপের আসর। ২০২৩ সালে ঘরের মাটিতে অধিনায়ক রোহিত বিশ্বকাপ ফাইনাল হেরেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০২৭ সালে বিশ্বকাপ জিতে সেই ক্ষততে কিছুটা প্রলেপ লাগানোর চেস্টায় হিটম্যান। কিন্তু সেই কাজটা একেবারেই সহজ হবে না।
আরও পড়ুন: দুই সিরিজে একটিও ম্যাচ না জিতে অভিযান শেষ শ্রেয়সের ভারতের! ১৬০৫ দিন পর খোয়ালেন ICC ক্রমতালিকায় শীর্ষস্থান
ভারতের ব্যাটিং বান্ধব উইকেটে আগ্রাসী ব্যাটিং করে দলকে ভালো স্টার্ট দিয়ে রাখার দায়িত্ব পালন করেন রোহিত। কিন্তু দক্ষিণ আফ্রিকার অতিরিক্ত বাউন্স যুক্ত উইকেটে তার এই রণনীতি কতটা কাজে লাগবে সেই নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা। তাই ইংল্যান্ড সফর রোহিতের কাছে নিজেকে পরীক্ষা করার একটি মঞ্চ। এই দেশেও নতুন বলের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করাটা একটি শক্ত কাজ। সকলেই অধীর আগ্রহে অপেক্ষায় এই সিরিজে রোহিতের পারফরম্যান্স দেখার জন্য।



