0%

আর কতদিন বাকি দুর্গাপুজো? ২০২৬ সালের তিথি, দিনক্ষণ ও দেবীর আগমন-গমনের পূর্ণ তথ্য

বাংলা হান্ট ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja)। এই পুজোকে ঘিরে নানান ধরনের পরিকল্পনা বহু আগের থেকে করে রাখেন প্রত্যেকটি বাঙালি। পাশাপাশি এই পুজো নিয়ে সমাজ মাধ্যমে ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকে নানা ধরনের বিভ্রান্ত মূলক তথ্য। তবে 2026 সালের দূর্গা পূজার সঠিক তারিখ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এই বছর মহালয়া পড়েছে দশ অক্টোবর অর্থাৎ শনিবার। আর সুস্মিতাকে দশমী পর্যন্ত পুজো চলবে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত। তাই জেনে নিন এই বছরের সম্পূর্ণ পূজার সূচি থেকে শুরু করে দেবীর আগমন ও গমনের সকল তথ্য।

দুর্গাপুজো ২০২৬ কবে? জেনে নিন সম্পূর্ণ সূচি (Durga Puja)

২০২৬ সালের দুর্গাপুজোর সম্পূর্ণ দিনক্ষণ একনজরে- মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত।
মহালয়া ২০২৬: ১০ অক্টোবর, শনিবার
২০২৬ সালে মহালয়া পড়ছে ১০ অক্টোবর, শনিবার। বাংলা ২২ আশ্বিন। এদিন ভোরবেলা মহালয়ার অনুষ্ঠান সম্প্রচারিত হবে। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হবে এই দিনেই।

Durga Puja released full schedule lunar dates and auspicious timings

আরও পড়ুন: একবার বানালেই বারবার খেতে চাইবেন! চিংড়ি-পটলের ঝোল বড়ার লোভনীয় রেসিপি

মহা ষষ্ঠী ২০২৬: ১৬ অক্টোবর, শুক্রবার
মহা ষষ্ঠী পড়েছে ১৬ অক্টোবর, শুক্রবার। বাংলা ২৮ আশ্বিন। এদিন সন্ধ্যায় বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে দেবীর পুজো শুরু হবে। কলকাতার বিভিন্ন প্যান্ডেলে এদিন সন্ধ্যা থেকেই ভিড় জমতে শুরু করবে।

মহা সপ্তমী ২০২৬: ১৭ ও ১৮ অক্টোবর- দুই দিন
এ বছর সপ্তমী তিথি দুই দিন ধরে পালিত হবে- ১৭ অক্টোবর শনিবার এবং ১৮ অক্টোবর রবিবার। বাংলা ২৯ ও ৩০ আশ্বিন। প্রথম দিন নবপত্রিকা স্নান ও প্রাণপ্রতিষ্ঠা হবে। দ্বিতীয় দিনও সপ্তমীর পূজা চলবে। এর ফলে পুজোর সময়সীমা একটু দীর্ঘ হবে, যা ভক্তদের জন্য সুবিধাজনক।

মহা অষ্টমী ২০২৬: ১৯ অক্টোবর, সোমবার
মহা অষ্টমী পড়েছে ১৯ অক্টোবর, সোমবার। বাংলা ১ কার্তিক। এদিন সকালে কুমারী পূজা এবং অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সন্ধিপুজো অনুষ্ঠিত হবে। এটাই দুর্গাপুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন।

মহা নবমী ২০২৬: ২০ অক্টোবর, মঙ্গলবার
মহা নবমী পড়েছে ২০ অক্টোবর, মঙ্গলবার। বাংলা ২ কার্তিক। এদিন নবমীবিহিত পূজার পাশাপাশি মহাযজ্ঞ সমাপন হবে।

বিজয়া দশমী ২০২৬: ২১ অক্টোবর, বুধবার
বিজয়া দশমী পড়েছে ২১ অক্টোবর, বুধবার। বাংলা ৩ কার্তিক। এদিন সকাল থেকে বাড়িতে বরণ ও সিঁদুর খেলা চলবে। বিকেল থেকে শুরু হবে প্রতিমা বিসর্জনের মিছিল।

দেবীর আগমন ও গমন ২০২৬: কী ফল বহন করছে?
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ২০২৬ সালে দেবী দুর্গার আগমন ঘটছে গজে (হাতিতে)। এটি অত্যন্ত শুভ লক্ষণ। অন্যদিকে, দেবীর গমন ঘটছে নৌকায় (Durga Puja)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker