0%

Argentina: রেফারির ভুলে ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা! নিশ্চিত করলো FIFA, মেসিদের ভন্ড আখ্যা বিশ্বজয়ী জার্মান ফুটবলারের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপের (FIFA World Cup 2026) কোয়ার্টার ফাইনালে ১০ জন হয়ে যাওয়া সুইজারল্যান্ডের বিরুদ্ধে (Argentina vs Switzerland) ১২০ মিনিটের লড়াইয়ে ৩-১ ফলে জিতে সেমিফাইনালে পৌঁছেছিল লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)। সেই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন সুইস ফুটবলার ব্রিল এম্বোলো (Breel Embolo। কিন্তু আন্তর্জাতিক ফুটবলের নিয়মকানুন নির্ধারণের জন্য ফিফার সাথে যুক্ত সংস্থা আইএফএবি (International Football Association Board) এবার তাদের ব্যাখ্যায় জানান যে সেই ম্যাচের রেফারি জোয়াও পেদ্রোর সেই সিদ্ধান্ত ভুল ছিল।

বিশ্বকাপের শেষ আটের সেই ম্যাচে ৭২ মিনিটে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারাদেসের পায়ে লেগে মাঠে শরীর ছুড়ে মাঠে পড়ে যান এম্বোলো। প্রথমে ফাউল ভেবে পারাদেসকে হলুদ কার্ড দেখানো হয়। কিন্তু এরপর ভিএআর টিম মাঠের রেফারিকে জানায়, তিনি (পারেদেস) ফাউল করেননি। নিজে দেখে এরপর সিদ্ধান্তটি পাল্টে পারেদেসের হলুদ কার্ড বাতিল করে রেফারি। তারপরে ফাউলের অভিনয়ের কারণে এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দিয়ে বহিষ্কার করা হয়। তার আগে একটি বিপজ্জনক ফাউল করে ম্যাচের ৪৪ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন সুইস ফুটবলার।

বিশ্ব ফুটবলের নিয়ম নির্ধারক সংস্থা আইএফএবি সম্প্রতি জানিয়েছে, ‘ভুল খেলোয়াড় শনাক্তকরণ’ নিয়মটি কেবল প্রকৃত ফাউলকারীকে শনাক্ত করার জন্য ব্যবহার করাই মূল নিয়ম। এই নিয়ম ব্যবহার করে মূল ফাউল বা অপরাধটি কী ছিল, তা পর্যালোচনা বা পরিবর্তন করা যাবে না। অর্থাৎ পারাদেসের হলুদ কার্ড ফিরিয়ে নেওয়ার ক্ষমতা রেফারির ছিল। কিন্তু তারপর ব্রিল এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর ক্ষমতা নিয়মানুযায়ী ছিল না ম্যাচ রেফারির।

আরও পড়ুন: মরশুমের শুরুতেই চমক! ডার্বি হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে গোল করা তারকাকে দলে নিলো ইস্টবেঙ্গল

এই ব্যাখ্যা সামনে আসার পরই আর্জেন্টিনার বিরুদ্ধে তোপ দেগেছেন ১৯৯০ সালের জার্মানিকে বিশ্বকাপ জেতানো কিংবদন্তি রুডি ফোলার। তাঁর মতে, আর্জেন্টিনার ফুটবলাররা যে অহেতুক আক্রমণাত্মক ও অতিরিক্ত ফাউলনির্ভর ফুটবল খেলে তা কারোর কাছে প্রকৃত আদর্শ হতে পারে না।

আরও পড়ুন: রেফারির জন্যই বিশ্বকাপ ফাইনাল হেরেছেন মেসিরা? এবার মুখ খুললেন আর্জেন্টিনার কোচ স্কালোনি….

তিনি সরাসরি বলেছেন, “অনেকেই দেখেছি আর্জেন্টিনাকে ভালো ডিফেন্সের রোল মডেল বা আদর্শ উদাহরণ হিসেবে তুলে ধরছে। আমার মতে এটা একটা অত্যন্ত ভুল জাতীয় উদাহরণ। হঠাৎ করেই যেন দলটাকে সবকিছুর মাপকাঠি বানিয়ে ফেলা হচ্ছে! এই পুরো বিষয়টাই আমার কাছে একপ্রকার ভণ্ডামি। আমি এমন কোনো দলকে আদর্শ হিসেবে দেখতে চাই না যারা আর্জেন্টিনার মতো খেলে। ওদের এই রণনীতির সাথে ভালো বা বুদ্ধিদীপ্ত ফুটবলের কোনো সম্পর্ক নেই।”

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker