ফের আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব! ভরা রাস্তায় চলল এলোপাথাড়ি গুলি, মৃত ৩

Mass Shooting in Minneapolis
মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার সন্ধ্যায় মিনিয়াপলিসে একটি বহুতলের সামনে আচমকা এলোপাথাড়ি গুলি চালায় এক বন্দুকবাজ। এরপরই সেখানে হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু পুলিশ আধিকারিকদের থেকে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত। তাঁদের লক্ষ্য করেও এলোপাথাড়ি গুলি চালান তিনি।




