সপ্তাহের ব্যবধানে ফের বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় মৃত অন্তত ১১

মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের ভয়ংকর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। এবারও ঘটনাস্থল খাইবার পাখতুনখোয়া প্রদেশ। শনিবার এই প্রদেশের ডেরা ইসমাইল খান শহরের এক পুলিশ চৌকিতে বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন। মৃতদের মধ্যে ৭ জন পুলিশকর্মী বলে জানা যাচ্ছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]



