0%

২০২৬-র শেষে ঘুরে যাবে এই পাঁচ রাশির ভাগ্য, কী বলছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী?

অনন্যা সরকার, কলকাতা: বিখ্যাত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার (Baba Vanga) বহু বছর আগে করা ভবিষ্যদ্বাণীগুলো নিয়ে আজও আলোচনা হয়। সম্প্রতি ২০২৬ সালের জন্য তাঁর করা ভবিষ্যদ্বাণীগুলো সমাজ মাধ্যমে ও বিভিন্ন অনলাইন নিবন্ধে নতুন করে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এই ভাইরাল দাবি অনুযায়ী, চলতি বছরের শেষ ভাগে, মূলত নভেম্বর ও ডিসেম্বর মাসে গ্রহের অবস্থান ও সেই সময়ের পূর্বাভাস অনুযায়ী পাঁচটি নির্দিষ্ট রাশির জাতক-জাতিকার ভাগ্যে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এই সময়ে কর্মজীবনে দ্রুত উন্নতি ও আর্থিক সমৃদ্ধি অর্জনের সুযোগ তৈরি হতে পারে। আসুন তাহলে বছর শেষে কোন পাঁচ রাশির ভাগ্যের তালা খুলতে চলেছে, জেনে নেওয়া যাক। 

মিথুন রাশি 

অনলাইনে প্রচারিত বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ সালের শেষ ভাগটি মিথুন রাশির জাতক-জাতিকার জন্য বড় ধরনের অগ্রগতির সময় হতে চলেছে। চাকরি ও ব্যবসা – উভয় ক্ষেত্রেই নতুন সুযোগ আসতে আসতে পারে। এ সময় পেশাগত দক্ষতা প্রদর্শনের সুযোগ পাওয়ার পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক পরিকল্পনার দিকে মনোযোগ বাড়তে পারে। এছাড়া, বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাওয়া ও দীর্ঘদিনের পারিবারিক সমস্যা সমাধানের সম্ভাবনাও রয়েছে।

কন্যা রাশি

চলতি বছরের শেষভাগে কন্যা রাশির জাতক-জাতিকাদের আর্থিক ও পেশাগত দিকে উন্নতির সম্ভাবনা রয়েছে। বাড়ি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনার ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক দিকনির্দেশনা মিলতে পারে। এছাড়া, এই সময়টি আগের বিনিয়োগগুলোকে পর্যালোচনা করা ও আয়ের বিকল্প উৎস খোঁজার জন্য একটি ভালো সময় হতে পারে। বর্তমানে কর্মরত ব্যক্তিদের ধারাবাহিক কর্মদক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। তবে, বড় কোনো আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত কাগজপত্র ও খরচের বিষয়টি ভালোভাবে যাচাই করে নিন।

আরও পড়ুন: ২০০০ টাকা করে জমিয়েই গড়ে তুলুন ২ কোটির ফান্ড! রইল বিনিয়োগের সেরা ঠিকানা

বৃশ্চিক রাশি 

বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জন্য নভেম্বর ও ডিসেম্বর মাস পেশাগত ও ব্যক্তিগত – দুই দিকেই শুভ পরিবর্তন নিয়ে আসতে পারে। এই সময়ে নতুন দায়িত্ব গ্রহণ, প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ গড়ে ওঠা বা ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। এসময় শিক্ষার্থীদের পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখলে ভালো ফল মিলতে পারে। আর যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের ভর্তির খরচ, প্রক্রিয়া এবং স্কলারশিপ সংক্রান্ত তথ্য আগেভাগেই সংগ্রহ করে রাখা ভালো।

মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকার জন্য বছরের শেষ দুটি মাস আর্থিক পরিকল্পনাগুলোকে আরও সুদৃঢ় করা, স্থিতিশীলতা অর্জন ও পারিবারিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ব্যবসা ও চাকরির ক্ষেত্রে নেওয়া পদক্ষেপগুলি ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে। এই সময় আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। এছাড়া, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং বন্ধুদের কাছ থেকে পাওয়া সহায়তা মকর রাশির জাতক-জাতিকাদের মানসিক তৃপ্তি দিতে পারে।

আরও পড়ুন: রাতেই কেন হয় কোজাগরী লক্ষ্মীপুজো? জানুন আসল কারণ

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকার জন্য এই সময়টি শিক্ষা, ব্যবসায়িক সুযোগ ও আর্থিক স্থিতিশীলতার দিক থেকে খুবই ফলদায়ক হতে পারে। নিজের জ্ঞান ও অভিজ্ঞতার যথাযথ ব্যবহারের ফলে পেশাগত উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জমি, বাড়ি ও দীর্ঘমেয়াদী আর্থিক দায়বদ্ধতা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যথাযথ পরামর্শ করে নেওয়া জরুরি। জীবনসঙ্গীর সাথে খোলামেলা আলোচনা ও পারস্পরিক বিশ্বাস পরিবারে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে সাহায্য করবে।

বিঃ দ্রঃ – বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণীগুলি প্রচলিত দাবি এবং জ্যোতিষশাস্ত্রীয় ব্যাখ্যার ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এর কোনো বৈজ্ঞানিক ও প্রামাণ্য ভিত্তি নেই।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker