0%

‘ঘরে শক্তিশালী ফ্যান চালিয়ে তার দিকে হাঁটো’, নিউজিল্যান্ডে টিম ইন্ডিয়াকে অভিনব মন্ত্র বোলিং কোচের

নিউজিল্যান্ডে পূর্ণাঙ্গ সফরে গিয়েছে ভারত। এ মুহূর্তে টি-টোয়েন্টি সিরিজ চলছে। তার পর হবে ওয়ানডে সিরিজ। শেষে দু’টেস্টের সিরিজ। যার প্রথমটা ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। পৃথিবীর যে মাঠ তার কুখ্যাত হাওয়ার জন্য বিখ্যাত।

শুনতে স্রেফ হাওয়া মনে হচ্ছে। কিন্তু তার গতি এতই তীব্র হয় যে, ব্যাটার-বোলার, দুই প্রজাতিরই সে হাওয়ার সঙ্গে মানিয়ে নিতে প্রবল অসুবিধেয় পড়তে হয়। আসলে বেসিন রিজার্ভ মাঠের তিনটে দিক খোলা। তাই চারপাশ থেকে ঝোড়ে হাওয়া ঢুকতে শুরু করে। বোলারদের লাইন-লেংথ খুঁজে পেতে অসুবিধে হয়। ব্যাটাররা ঝঞ্ঝাটে পড়েন স্টান্স নিতে। অথচ সেই মাঠেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে হবে ভারতকে। আগামী ১৯ নভেম্বর থেকে।

বর্তমান ভারতীয় টেস্ট দলের অনেকেরই পূর্বে ওয়েলিংটনে খেলার কোনও অভিজ্ঞতা নেই। যা কি না ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেলের আছে। ওয়েলিংটন টেস্টের মোকাবিলায় এ মুহূর্তে ভারতে থাকা টেস্ট ক্রিকেটাররা ইতিমধ্যে যোগাযোগ করেছেন মর্কেলের সঙ্গে। জানতে চেয়েছেন, বেসিন রিজার্ভের সেই ঝোড়ো হাওয়ার সঙ্গে যুঝতে আগাম কী করা উচিত? এবং তাঁদের উত্তরে একটা অদ্ভুত মন্ত্র দিয়েছেন মর্কেল। প্রচণ্ড শক্তিশালী ফ্যানের সামনে দাঁড়াও। দাঁড়িয়ে, ওয়েলিংটনের হাওয়ার মহড়া আগাম নাও। “নিউজিল্যান্ড সফরে আসার অনেক আগে থেকে আমরা ওয়েলিংটন টেস্ট নিয়ে কথা বলেছি। কী করতে হবে, প্লেয়ারদের বলে এসেছি। তবে গতকাল আমরা ওয়েলিংটন পৌঁছনোর পর, ভারত থেকে অনেকেই জানতে চেয়েছে যে, হাওয়া কী রকম দিচ্ছে? তার বিরুদ্ধে লড়তে গেলে কী করতে হবে? ওদের বলেছি, বাড়িতে প্রচণ্ড শক্তিশালী ফ্যানের বন্দোবস্ত করো। তার পর সোজা সেই ফ্যানের দিকে হাঁটো। ওটাই তোমাদের প্রস্তুতি,” সোমবার বলে দিয়েছেন মর্কেল।

ভুল বলেননি মর্কেল। সোমবার বেসিন রিজার্ভে ভারতের ট্রেনিংয়ের সময় ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিবেগে হাওয়া দিচ্ছিল মাঠজুড়ে। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতেন যখন, সেই সময়ও বেসিন রিজার্ভে বোলিং করার সময় বিপত্তিতে পড়েছেন মর্কেল। “দক্ষিণ আফ্রিকার হয়ে যখন বেসিন রিজার্ভে খেলতে আসতাম, বেসিন রিজার্ভের ঝোড়ো হাওয়ার সঙ্গে মানিতে নিয়ে একাধিক পন্থা নিতাম আমরা। দুই, তিন কিংবা চার দিনে আপনি কখনওই বেসিন রিজার্ভের হাওয়ার সঙ্গে সহজাত হতে পারবেন না। দু’ভাবে বিষয়টাকে দেখা যাক। প্রথমত, চ্যালেঞ্জ হিসেবে। দ্বিতীয়ত, আতঙ্ক হিসেবে। কোনটা করবেন, আপনার ব্যাপার।”

আগামী নভেম্বরে ভারতও প্রথম টেস্টে কোন পন্থা নেয়, সেটাও দেখার।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker