0%

Abhishek Sharma: একটি নয়, মোট দুটি বিশ্বরেকর্ড গড়ে গেইলকে ছুঁয়ে আজ ভারতীয় দলকে বাঁচাতে নামছেন অভিষেক শর্মা!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে (Ireland vs India) সিরিজের প্রথম ম্যাচে হেরে ২০২৩ সালের পর প্রথমবার কোনও টি-টোয়েন্টি সিরিজ জিততে ব্যর্থ হয়েছে মেন ইন ব্লুজ। আজ সিরিজে হার বাঁচাতে মাঠে নামবেন তারা। আর এই কাজে তাদের সবচেয়ে বড় ভরসার নাম সদ্য টি-টোয়েন্টি ফরম্যাটে কিংবদন্তি ক্রিস গেইলের (Chris Gayle) রেকর্ড ছোঁয়া অভিষেক শর্মা (Abhishek Sharma)।

গত ম্যাচে ভারত হারলেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন অভিষেক। ৫০ রান করার পর আউট হয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে লেগ বাইয়ের কারণে তার একটি রান বাতিল হয় ও হাফ-সেঞ্চুরি হাতছাড়া হয়। তবে ওই ম্যাচে নিজের প্রথম ৪৬ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় গেইলের রেকর্ড ছুঁয়েছেন তিনি। দুজনেই এই নির্দিষ্ট সংখ্যক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৯২ টি ছক্কা মেরেছেন। তাদের চেয়ে এগিয়ে আছেন শুধুমাত্র ক্যারিবিয়ান তারকা ইভান লুইস (১১০)।

এছাড়া টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের পরিপ্রেক্ষিতে একমাত্র ক্রিকেটার হিসেবে চারবার ২০ বলের কমে হাফসেঞ্চুরি করার রেকর্ড অভিষেকের দখলে। এই মুহূর্তে ভারতীয় দলের ব্যাটিংয়ের মূল ভরসা তিনি। গত ম্যাচে ভারতের টপ অর্ডার শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছে। তাই সিরিজ বাঁচানোর জন্য মরিয়া ভারতীয় টিম ম্যানেজমেন্ট সুযোগ দিতে পারে বিধ্বংসী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে। তার এবং ফর্মে থাকা অভিষেক শর্মার জুটি শুরুতেই জোরালো আক্রমণ করে প্রতিপক্ষের কোমড় ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে।

আরও পড়ুন: কোহলির সাথে বিশ্বকাপ জিততে চাইলে RCB কে অনুসরণ করুক গম্ভীর! বিস্ফোরক মন্তব্য বিশ্বজয়ী ভারতীয় উইকেটকিপারের

বোলিং নিয়েও বিশেষ চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে গম্ভীর শ্রেয়স জুটির। অনেক আশা করে দলে সুযোগ দেওয়া প্রসিদ্ধ কৃষ্ণা গত কয়েক ম্যাচ ধরে দেশের জার্সিতে চূড়ান্ত ফ্লপ। ব্যাটিং বা বোলিং কোনও বিভাগেই পুরোপুরি ভরসা দিতে পারছেন না অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তাই তাদের দুজনের বদলে দলে জায়গা পেতে পারেন লেগস্পিনার রবি বিশ্নই এবং আইপিএলে অসাধারণ পারফরম্যান্স করা প্রিন্স যাদব।

আরও পড়ুন: রোহিত, কোহলি বা শুভমান গিল নন, ভারতকে বিশ্বকাপ জেতাবে এই তারকা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সম্ভাব্য ভারতীয় একাদশ:
অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, শিবম দুবে, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, রবি বিশ্নই, অর্শদীপ সিং, প্রিন্স যাদব

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker