0%

AC বাসে শ্রীরামপুর থেকে সরাসরি দিঘা যাওয়ার সুবিধা মিলবে এবার, ভাড়া কেমন হবে?

সবদিক নিউজ: এবার শ্রীরামপুর বাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ শ্রীরামপুর-দিঘা রুটে এসি বাসের আনুষ্ঠানিক সূচনা হল মঙ্গলবার। শ্রীরামপুর ইএসআই হাসপাতালের সামনে সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে এই দিঘাগামী (Digha) বাস ছাড়বে।

যাত্রীদের জন্য সুখবর দীঘা যেতে এবার AC বাসের সুবিধা (Digha)

এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য, শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী শাহ প্রমুখ।জানা গিয়েছে, প্রতিদিন সকাল ৬টা ১৫ মিনিটে শ্রীরামপুর বাস টার্মিনাস থেকে দিঘা রুটে বাসটি ছাড়বে (Digha)।

Digha ac bus sservice now available from Serampore

 শিয়ালদা ডিভিশনে ৬ ঘণ্টার ব্লকে ব্যাহত ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানুন বিস্তারিত

যেটি সকাল ১১টা নাগাদ দিঘায় পৌঁছবে। পাশাপাশি ফের দিঘা থেকে বেলা ১২টা ৪৫ মিনিটে ছাড়বে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শ্রীরামপুরে পৌঁছবে। মাথাপিছু ভাড়া লাগবে ৩৫০–৪০০ টাকা।

শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, নির্বাচনে আমি শহরবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, পর্যটন মানচিত্রে শ্রীরামপুরকে তুলে ধরাই আমার লক্ষ্য। ধাপে ধাপে আমরা সেই কাজ করব।

পাশাপাশি নতুন বাস চলার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা উন্নত হলো বলে মনে করা হচ্ছে। এছাড়াও এই বাস চলাচল করার ফলে দীঘা ব্যবসা-বাণিজ্য বেশ কিছুটা উন্নতি ঘটবে বলে মনে করছেন অনেকে (Digha)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker