0%

Entertainment latest live news updates: কবে আসছে রনদীপ-লিনের সন্তান?

Entertainment latest live news updates: অভিনেতা রণদীপ হুদা এবং তাঁর স্ত্রী লিন লাইশরাম জীবনের এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে চলেছেন। খুব শিগগিরই তাঁদের পরিবারে আসতে চলেছে প্রথম সন্তান। সম্প্রতি, এই দম্পতি সামাজিক মাধ্যমে তাঁদের মাতৃত্বকালীন ফটোশুটের কয়েকটি ছবি শেয়ার করেছেন, যা ভক্তদের সামনে তাঁদের পিতৃত্ব-মাতৃত্বের যাত্রার এক সুন্দর ঝলক তুলে ধরেছে। ছবিগুলিতে, হবু বাবা-মা একসঙ্গে অত্যন্ত স্নিগ্ধ ও আবেগঘন মুহূর্তে পোজ দিচ্ছেন। একটি ছবিতে রণদীপকে স্নেহভরে লিনের বেবি বাম্পে হাত রাখতে দেখা যায়। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসছেন, যা তাদের সম্পর্কের গভীরতা এবং আসন্ন সন্তানের জন্য আনন্দ ও উত্তেজনাকে স্পষ্ট করে তুলেছে।

  • Mar 10, 2026 13:49 IST

    Trina Saha: কঠিন সময়ের কথা বললেন তৃণা সাহা

    টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর ব্যক্তিগত জীবনের কিছু অজানা অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি জানান, ছোটবেলা থেকে কখনও ভাবেননি যে একদিন অভিনয়ই হবে তাঁর পেশা। বরং অভিনয় জগতে আসার সিদ্ধান্ত নেওয়ার পর পরিবারের কাছ থেকে প্রথমদিকে তাঁকে বাধার মুখেই পড়তে হয়েছিল।

  • Mar 10, 2026 12:18 IST

    প্রথম সন্তানের অপেক্ষায় রণদীপ-লিন, আবেগঘন পোস্টে মন ছুঁলেন অভিনেত্রী

    জানা গেছে, এই মাসের শেষের দিকেই তাঁদের সন্তানের জন্ম হতে পারে। তাই এখন তাঁদের পরিবার ও ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য।

    উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ সালের ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে এক ঐতিহ্যবাহী মেইতেই রীতিতে রণদীপ হুদা ও লিন লাইশরামের বিয়ে হয়। এই বিয়ে বিশেষভাবে আলোচনায় এসেছিল তার স্বকীয়তা এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধার কারণে। সেই অনুষ্ঠানে রণদীপ ঐতিহ্যবাহী মণিপুরী বিবাহের পোশাক পরেছিলেন, যা অনেকের প্রশংসা কুড়িয়েছিল।

  • Mar 10, 2026 11:18 IST

    Jeetu Kamal: ‘কী মার মারল’, জিতুর পোস্ট চাঙ্গা করে দিল সকলকে?

    গতকাল ভারত বনাম নিউজিল্যান্ড এর ম্যাচে নাকি একপেশে খেলা হয়েছে। ভারতের দুর্ধর্ষ ব্যাটিং লাইন এবং ভয়ংকর বোলিং ডেলিভারির সামনে, জাস্ট টিকতে পারেনি নিউজিল্যান্ড। বেহাল অবস্থা তখন কিউইদের। একেক করে মাঠে আসছেন আর যাচ্ছেন। নিউজিল্যান্ড যখন সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠলো, অনেকেই ভেবেছিলেন তারা হয়তো ভারতকে টাফ টাইম দিতে পারেন ফাইনালের মাঠে। কিন্তু সে সবই যেন গুজবের মতো হাওয়া হয়ে গেল গতকাল রাতে। 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker