0%

Entertainment Latest Live News Updates: কোটি কোটি টাকা ধুরন্ধর ২-র ঝোলায়! পেছনে ফেলল এই ছবিকে?

Entertainment Latest Live News Updates: 

 বক্স অফিসে ‘ধুরন্ধর ২’-এর দাপট ক্রমেই বাড়ছে। পরিচালক আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত এই স্পাই অ্যাকশন ছবি মুক্তির প্রথম সপ্তাহান্তেই একের পর এক রেকর্ড গড়ে ফেলেছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, রবিবার ছবিটি ভারতে ১১৪.৮৫ কোটি রুপি নেট আয় করেছে। ফলে প্রথম সপ্তাহান্তে দেশীয় নেট কালেকশন দাঁড়িয়েছে ৪৫৪.১২ কোটি রুপি এবং গ্রস কালেকশন ৫৪১.৯৭ কোটি রুপি। বিদেশ থেকে ১৪৯.৩৫ কোটি রুপি আসায়, ছবিটির মোট বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ৬৯১.৩২ কোটি রুপিতে।

  • Mar 23, 2026 18:04 IST

    Raj Chakraborty: আত্মবিশ্বাসী বার্তা রাজ চক্রবর্তীর

    ব্যারাকপুরে নির্বাচনী প্রচারে জোরকদমে নেমে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ চক্রবর্তী। প্রচারে গিয়ে আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন,“আমাকেই ভোটটা দিতে দিতে হবে।” তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

  • Mar 23, 2026 17:19 IST

    Chanchal Chowdhury: কলকাতায় শুটিংয়ে ব্যস্ত চঞ্চল চৌধুরী

    বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী দুই বাংলাতেই সমানভাবে প্রশংসিত তাঁর অভিনয় দক্ষতার জন্য। দীর্ঘদিন ধরে তিনি চলচ্চিত্র, নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে চলেছেন। বর্তমানে তিনি তাঁর নতুন ছবি ‘আজাদি’-র শুটিংয়ের কাজে কলকাতায় রয়েছেন। গল্প ও চরিত্রের গভীরতা চঞ্চলকে বিশেষভাবে আকৃষ্ট করেছে বলেই তিনি জানান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের অভিজ্ঞতা ও বর্তমান ভাবনা নিয়ে কথা বলেন অভিনেতা। সেখানে তিনি বলেন,“আমার বয়স হয়ে গেছে, আর কিছু চাওয়া নেই, বেঁচে আছি এটাই অনেক। আমি যেন সুস্থ থাকি।”

  • Advertisment

  • Mar 23, 2026 15:18 IST

    Dhurandhar 2-Deepika: ‘বাব্বর শের’ স্লোগানে মুখর মুম্বাই, রণবীর-দীপিকার ভিডিও ভাইরাল

    Dhurandhar 2: বিশ্বব্যাপী বক্স অফিসে, প্রায় ৭০০ কোটির গণ্ডি ছুঁয়ে ‘ধুরান্ধর ২’ এখন রেকর্ড ভাঙার দৌড়ে এগিয়ে চলেছে। পরিচালক আদিত্য ধরের এই ছবিতে রণবীর সিংয়ের অভিনয়—বিশেষ করে হামজা আলী মাজারি চরিত্রে—দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তবে এত বড় সাফল্যের মাঝেও ভক্তদের মনে প্রশ্ন ছিল, কেন তাঁর স্ত্রী দীপিকা পাডুকোন এ নিয়ে প্রকাশ্যে কিছু বলছেন না। অবশেষে রবিবার, একসঙ্গে দেখা যাওয়ায় সেই জল্পনার ইতি ঘটল।

  • Mar 23, 2026 14:43 IST

    Yash-Nusrat: পরিবার নিয়ে ঈদ উদযাপনে নুসরত ও যশ

    ঈদ উল ফিতর উপলক্ষে একসঙ্গে উদযাপনে দেখা গেল নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তকে।  শনিবার দেশজুড়ে পালিত এই উৎসবের বিশেষ মুহূর্ত নিজেদের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন নুসরাত। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “আমাদের পক্ষ থেকে ঈদের কিছু মুহূর্ত! পরম করুণাময় সবার জন্য শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুন।”

  • Mar 23, 2026 14:17 IST

    Anushka Sharma: দীর্ঘ বিরতির পর বড় কামব্যাক অনুস্কার! কার বিপরীতে দেখা যেতে পারে তাঁকে?

    অভিনেত্রী অনুস্কা শর্মাকে ঘিরে, নতুন করে জোর গুঞ্জন ছড়িয়েছে দক্ষিণী ছবির দুনিয়ায়। শোনা যাচ্ছে, আল্লু অর্জুনের আসন্ন বড় বাজেটের ছবিতে তাঁর বিপরীতে অভিনয়ের জন্য আলোচনা চলছে। ছবিটির আপাতত ওয়ার্কিং টাইটেল ‘AA22xA6’। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও এই সম্ভাব্য জুটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। যদি এই খবর সত্যি হয়, তবে এটি হবে তেলেগু সিনেমায় অনুস্কার  প্রথম কাজ।

  • Mar 23, 2026 12:33 IST

    Amaal Malik: পরিবারের হতাশা নিয়ে খোলামেলা আমাল, প্রেম টু সম্পর্কের টানাপোড়েন, বড় শিক্ষা পেলেন গায়ক?

     বলিউডের জনপ্রিয় সুরকার আমাল মালিক, সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে আবারও আলোচনায় উঠে এসেছেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি হতাশা এবং পরিবারের সঙ্গে দূরত্বের কথা জানিয়েছিলেন, যা পরে মুছে ফেলেন। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই ঘটনাকে জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় বলে উল্লেখ করেছেন তিনি।

  • Mar 23, 2026 11:37 IST

    Dhurandhar 2: ‘বাহুবলী ২’-কেও টপকানোর পথে ‘ধুরন্ধর ২’, বক্স অফিসে তাণ্ডব, কত আয় করল এই ছবি?

    পেইড প্রিভিউ থেকেই ছবিটির ঝড়ো সূচনা হয়েছিল। আগের দিন ৪৩ কোটি রুপি আয়ের পর বৃহস্পতিবার ওপেনিং ডে-তে এটি ১০২.৫৫ কোটি রুপি সংগ্রহ করে। যদিও শুক্রবার সেই অঙ্ক কিছুটা কমে ৮০.৭২ কোটিতে নেমে আসে, তবে শনিবার তা ৩৯.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৩ কোটিতে পৌঁছায়। রবিবার আবারও ১০০ কোটির গণ্ডি পেরিয়ে ১১৪.৮৫ কোটি আয় করে ‘ধুরন্ধর ২’, যা হিন্দি সিনেমার ইতিহাসে টানা দুই দিন ১০০ কোটির বিরল রেকর্ড গড়ে তোলে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker